‘দক্ষিণ আফ্রিকা খুব ভালো বোলিং করেছে, আমরা হয়তো গোছানো বোলিং করতে পারিনি’

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১৩:৩০ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৩:৩০

সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর এবার বোলিং নিয়েও উঠেছে প্রশ্ন। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে কার্যত ব্যাকফুটে বাংলাদেশ। চার অভিজ্ঞ পেসার নিয়ে একাদশ সাজিয়েও প্রতিপক্ষের রান আটকাতে পারেননি বোলাররা। পরিস্থিতি এমন দাঁড়ায়, অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ভরসা করতে হয়েছে দুই অনিয়মিত স্পিনার মুমিনুল হক ও তাওহিদ হৃদয়ের ওপর।

টেস্ট ক্যারিয়ারে কখনও ১০ ওভারের বেশি বোলিং না করা মুমিনুল দ্বিতীয় দিন শেষে করেছেন ২৩ ওভার। খরচ করেছেন ৯২ রান। দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে জোহানেসবার্গ টেস্টে ১৬ ওভার বোলিং করেছিলেন তিনি। সেঞ্চুরিয়নে এক দিনেই বল করেছেন ২৩ ওভার।

শুধু মুমিনুল নন, টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো বল হাতে নিয়েছেন তাওহিদ হৃদয়ও। ঘুরিয়েছেন ১২ ওভার। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান ভিয়ান মুল্ডারকে ফিরিয়ে উইকেট পাওয়ার আনন্দে উদযাপনও করেছেন তিনি। তবে ততক্ষণে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের লিড চারশ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশের চার অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ প্রত্যাশা পূরণ করতে পারেননি। নতুন বলে তাসকিন ও শরিফুল ছিলেন নিষ্প্রভ। অন্য দুই পেসারও ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করতে পারেননি। ফলে পার্টটাইম স্পিনার মুমিনুলকেই দীর্ঘ সময় বোলিংয়ে রাখতে হয়েছে শান্তকে।

দুই অনিয়মিত স্পিনারের ৩৫ ওভার বোলিং করার বিষয়ে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘পেস বোলিং ইউনিটে যদি বলেন, আমরা তেমন ভালো বল করতে পারিনি। দক্ষিণ আফ্রিকা খুব ভালো বোলিং করেছে। আমরা হয়তো গোছানো বোলিং করতে পারিনি। শুরুতে এবং শেষের কিছু ওভারে সহজ বাউন্ডারি দিয়েছি। তারা ওগুলো খুব লুফে নিয়েছে আর ভালো বলগুলো সুন্দরভাবে ছেড়ে দিয়েছে।’

বোলিংয়ে নিজেদের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শরিফুল আরও বলেন, আমরা সত্যি বলতে এক জায়গায় বোলিংটা করতে পারিনি। যেখানে বলটা নড়ছিল, ওখানে আমরা বেশিক্ষণ বোলিং করতে পারিনি। হয়তো বেশি জায়গা দিয়েছি, কাট খেলার সুযোগ দিয়েছি বেশি।

এদিকে ৪০৩ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর বোলিংয়েও এমন অসহায়ত্ব দলের সামনে বড় পরাজয়ের শঙ্কা তৈরি করেছে। এখন বৃষ্টি কিংবা অবিশ্বাস্য কোনও পারফরম্যান্সই কেবল বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে।

/টিএ/এসএইচএম/
সম্পর্কিত
এবার ১০০ কোটির পথে শচীনের ব্র্যান্ড!
জল্পনার অবসান, আইপিএল নিলামে নেই মোস্তাফিজের নাম
প্রোটিয়াদের রানের পাহাড়
সর্বশেষ খবর
৩৬-৪৩ শতাংশ বাড়লো পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি: মাহদী আমিন
৩৬-৪৩ শতাংশ বাড়লো পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি: মাহদী আমিন
ভিসির পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল চুয়েট
ভিসির পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল চুয়েট
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
জোহানেসবার্গ ও কেপটাউনে বিমানের ফ্লাইট চালুর পরিকল্পনা
জোহানেসবার্গ ও কেপটাউনে বিমানের ফ্লাইট চালুর পরিকল্পনা
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?