সাকিবের কলকাতার মুখোমুখি পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ১২:০৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১২:৩৪

সাকিবের কলকাতার মুখোমুখি পাঞ্জাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স।ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
ইতোমধ্যেই কলকাতা তাদের প্রথম তিন ম্যাচের দুটিতে জিতেছে; আর হেরেছে একটিতে। প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের। তবে সর্বশেষ তৃতীয় ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন সাকিব। মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওই ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি সাকিবের। তার নামার আগেই জয় পায় কলকাতা।
ওই ম্যাচে চলতি আসরে প্রথমবারের মতো একাদশে ফেরেন সুনিল নারাইন। নারাইন-সাকিব দুজনই আজকের একাদশে থাকতে পারেন।
এদিকে গোড়ালির চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন কলকাতার অস্ট্রেলিয়ান পেসার জন হ্যাস্টিংস।চোট নিয়ে বাড়ি ফিরে গেছেন তিনি। তার বদলি ঘোষণা করা হবে খুব শিগগিরই। নতুন মুখ দেখা যেতে পারে তার জায়গায়।

অন্যদিকে পাঞ্জাব এ পর্যন্ত ম্যাচ খেলেছে তিনটি। প্রথম দুটিতে হারের পর সর্বশেষ ম্যাচে পুনের বিপক্ষে জয় পায়।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান