লাঞ্চের আগে জুটি ভাঙলেন এবাদত  

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১৪:২৪ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:২৪

আবুধাবিতে ৪৭৯ রানের অসম্ভব লক্ষ্য দিয়ে জয়ের আশায় একমাত্র টেস্টের শেষ দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যদিও হতাশা নিয়েই প্রায় পুরোটা সেশন কাটিয়ে দিয়েছিল তারা। কারণ কোনও উইকেটের দেখা পায়নি। 

শেষ পর্যন্ত লাঞ্চের একটু আগে দেখা মেলে উইকেটের। এবাদত হোসেনের আঘাতে ভাঙে সেদিকুল্লাহ অটল ও ইকরাম আলিখিলের ৬৬ রানের জুটি। ৩৩ রান করা ইকরামকে লিটনের গ্লাভসবন্দি করিয়েছেন এবাদত। 

লাঞ্চে যাওয়ার আগে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ২০৩ রান। ৬৬ রানে ব্যাট করছেন অটল। সঙ্গী ইসমত আলম এখনও রান করতে পারেননি। 

প্রথম সেশনে ২৯ ওভার বোলিং করে ১ উইকেট পেয়েছে বাংলাদেশ। শেষ দুই সেশনে আফগানদের প্রয়োজন ২৭৬ রান। বাংলাদেশের দরকার আর ৬ উইকেট। 

এর আগে পঞ্চম দিনের শুরুতে ৩ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করে আফগান দল। একটা পর্যায়ে ফিল্ডারের থ্রোয়ে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শহীদী। তখন ২০ রানে ব্যাট করছিলেন তিনি। তার জায়গায় মাঠে নামেন ইকরাম আলিখিল। তার পর অটলের সঙ্গে মিলে দারুণ প্রতিরোধ গড়ে বাংলাদেশকে হতাশ করছিলেন তারা। শেষ পর্যন্ত স্বস্তি ফেরান এবাদত। 

/এফআইআর/
সম্পর্কিত
টেস্টে লিটনের বিশ্বরেকর্ড
বাংলাদেশকে হতাশ করে খেলছে আফগানিস্তান
রেকর্ড পঞ্চমবার আইসিসির মাসসেরা গিল
সর্বশেষ খবর
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের বুকে ব্যথা, যেতে চান হাসপাতালে
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের বুকে ব্যথা, যেতে চান হাসপাতালে
পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
যে কারণে এআইকে অন্ধভাবে বিশ্বাস করতে নিষেধ করলেন মাক্রোসফটের সিইও
যে কারণে এআইকে অন্ধভাবে বিশ্বাস করতে নিষেধ করলেন মাক্রোসফটের সিইও
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী