প্রস্তুতি ম্যাচে তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ১৭:৪০আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৭:৫৯

দুর্দান্ত ইনিংস খেলার পথে তামিম টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন ড্যাশিং টাইগার ওপেনার তামিম ইকবাল। গত ২৩ দিন পরিবারকে সময় দিয়ে আজ মঙ্গলবার প্রথমদিনের মতো ব্যাট হাতে মাঠে নামেন তামিম। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও ব্যাট হাতে এদিন ৯০ বলে ১৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।

এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটের আইকন তালিকায় থাকা তামিম ইকবালকে লটারিতে কিনে নিয়েছে আবাহনী ক্লাব। দেশে ফিরে দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ হয়নি তামিমের। তবে অনুশীলন না করলেও মঙ্গলবার প্রাইম ব্যাংকের সঙ্গে প্রস্তুতি ম্যাচে বিধ্বংসী ওই ইনিংস খেলেন তামিম।

প্রাইম ব্যাংকের বোলারদের তুলোধুনো করে ৯০ বলে ১৩৯ রান তুলে নেন বাংলাদেশ জাতীয় দলের এই হার্ডহিটার ব্যাটসম্যান। দুর্দান্ত ওই ইনিংসে ছিল ১৮টি চার ও ৫ ছক্কার মার। শেষ পর্যন্ত শুভাগতর বলে সাব্বিরের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের ফেরেন তামিম।

ছবি: এম আই মানিক

/আরআই/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ