ঢাকা প্রিমিয়ার লিগ: রিজার্ভ ডেতে নতুন ম্যাচ হচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ১৮:৪২আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৮:৪৬

ঢাকা প্রিমিয়ার লিগ: রিজার্ভ ডেতে নতুন ম্যাচ হচ্ছে না ২২ তারিখে প্রিমিয়ার লিগ শুরু নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে মঙ্গলবার সিসিডিএমের মিটিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে তাতে নিশ্চিত আগামী শুক্রবারই পর্দা উঠছে এ মৌসুমের প্রিমিয়ার লিগের।
শুধু তাই নয় রিজার্ভ ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। খেলা রিজার্ভ ডেতে গড়ালে নতুন ম্যাচ অনুষ্ঠিত হবে না। বরং আগের দিন যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই খেলা শুরু হবে। খেলাগুলো সরাসরি সম্প্রচারের ব্যাপারে সভায় কোনও সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মিটিংয়ে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ১২ ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাতে চাকিং, লিগের বাইলজসহ বেশকিছু বিষয় নিয়ে কথা হয়।

সভা শেষে লিজেন্ড অব রূপগঞ্জের ক্রিকেটার জহুরুল ইসলাম বলেন, ‘এটা একটি রিভাইস মিটিং ছিলো। যে সকল নিয়মগুলো আইসিসিতে নতুন হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। একইসঙ্গে বিসিবির কিছু নিয়ম কানুন যোগ হয়েছে। যেমন রিজার্ভ ডেতে ফ্রেশ ম্যাচ হবে না। যেখান থেকে শেষ হবে সেখান থেকেই শুরু হবে। এই জিনিসগুলো মনে করিয়ে দেওয়ায় ভালো হলো। কারণ এপ্রিল মাসের পর থেকেই বৃষ্টি শুরু হবে। তাই বেশিরভাগ ম্যাচই রিজার্ভ ডেতে যাওয়ার সম্ভবনা আছে।'

এখনও প্রিমিয়ার লিগের সূচি চূড়ান্ত হয়নি। সেক্ষেত্রে সন্দেহটা থেকেই যাচ্ছে নির্ধারিত সময়ে ম্যাচ শুরুর করার বিষয়ে। এ প্রসঙ্গে অমি জানান, ‘যেহেতু এখনও হাতে ফিকশ্চার দেওয়া হয়নি। তাই ভাবছি কয়েকদিন হয়তো পেছাতে পারে। তবে পেছালে বৃষ্টির কবলে পরার সম্ভবনা আরও বেড়ে যাবে। এ কারণে আমরা চাচ্ছি যাতে ২২ তারিখেই খেলা শুরু হয়।'

চাকিং নিয়ে সভায় বিস্তর আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে জহিরুল ইসলাম অমি বলেন, 'আমিতো শুনেছি লিগে বোলারদের দিকে নজর থাকবে। যাতে করে ঘরোয়া ক্রিকেটেই তারা সতর্ক হতে পারে। ভবিষ্যতে তারা যদি আন্তর্জাতিক ক্রিকেটে খেলে তাহলে যেন সমস্যায় না পড়ে।'

ব্রার্দাস ইউনিয়নের আমিন খান বলেন, ‘আমরা মোটামুটি ২২ তারিখেই শুরু করার প্রস্তুতি নিয়ে ফেলেছি। এখন আমরা ফিকশ্চার রেডি করে আজ বা কাল সকালের মধ্যেই সবার কাছে পৌঁছে দিতে পারবো।' মাঠের সুষম বণ্টন নিয়ে আমিন খান বলেন, ‘আমরা একবারে ফিকশ্চার দেই না, তিন রাউন্ড করে দেব। প্রতি রাউন্ডে চেষ্টা করবো সবাই যেন সমানভাবেই মাঠ পায়।

চাকিংয়ের জন্য টেকনিক্যাল টিম নিয়ে আমিন খান বলেন, ‘টেকনিক্যাল টিম আসলে আমাদের বোর্ড করবে। আম্পায়াররা যখন কোনও খেলোয়াড়ের বোলিং নিয়ে রিপোর্ট করবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে আমাদের যে টেকনিক্যাল টিম করা হবে তারা এই রিপোর্ট রিভিউ করবে।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম