সাকিবের কলকাতার সহজ জয়

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ২৩:৫৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২৩:৫৬

সাকিবের কলকাতার সহজ জয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে সহজেই হারিয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে ১৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় কলকাতা। এদিন বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়েছেন সাকিব। ব্যাট হাতে ১৫ বলে করেছেন ১১ রান।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। নারাইনদের ঘূর্ণিতে ব্যাটসম্যানরা চাপে ছিল। ওপেনার মুরালি বিজয় ও শন মার্শ ছাড়া বাকিরা কিছু করতে পারেননি। বিজয় ২২ বলে ২৬ রান করে বিদায় নেন।
ওয়ানডাউনে মাঠে নামা মার্শ ৫৬ রানে অপরাজিত থেকেছেন। ৪১ বলে ৫টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন তিনি। শেষের দিকে ব্যাট করতে নেমে ৬ বলে ১২ রান করেছেন অ্যাবোট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে পাঞ্জাব। 

বোলারদের মধ্যে সবচেয়ে সফল সুনীল নারাইন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। মরকেলও চার ওভারে দুটি উইকেট পেয়েছেন। কিন্তু রান দিয়েছেন ২৭। বাংলাদেশের অল রাউন্ডার সাকিব ৪ ওভারে ২৮ রান দিলেও কোনও উইকেট শিকার করতে পারেননি। শেষ ওভার করতে আসা আন্দ্রে রাসেল এক ওভারেই ১৮ রান দিয়েছেন। ইউসুফ পাঠান এক ওভারে ৬ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। আর চাওলা তিন ওভারে ১৮ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট।

১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেন কলকাতার দুই ওপেনার রবি উত্থাপা ও গৌতম গম্ভীর। ৮.৩ ওভারে উদ্বোধনী জুটিতে আসে ৮২ রান। ২৮ বলে ৫৩ রান করে আউট হন উত্থাপা। ৩৪ রান করে সাজঘরে ফেরেন গম্ভীর। এরপর মনিশ পান্ডের ১২, সাকিবের ১১ ও ইউসুফ পাঠানের অপরাজিত ১২ রানের ইনিংসে ১৭.১ ওভারে ৪ উইটে হারিয়ে জয় তুলে নেয় কলকাতা।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম