সংযুক্ত আরব আমিরাতের কোচ থাকছেন না আকিব

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৬, ১৬:৪০আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৬:৫৩

সংযুক্ত আরব আমিরাতের কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক পাকিস্তানি বোলার আকিব জাভেদ।সংযুক্ত আরব আমিরাতের কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক পাকিস্তানি বোলার আকিব জাভেদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজের দল লাহোর কালান্দার্সের ক্রিকেট অপারেশন্স পরিচালক হতেই পদত্যাগ করেছেন তিনি।
এ প্রসঙ্গে আকিব জাভেদ বলেন, ‘আমি সংযুক্ত আরব আমিরাতের কোচ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে পাকিস্তানে ফিরে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে মনে হয়েছে আমি সংযুক্ত আরব আমিরাতের জন্য যা করার সবটুকুই করেছি। এখন বড় লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চাই।।’ 
পাকিস্তানের সহকারী কোচের দায়িত্ব পালন করা জাভেদ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিন বছরের চুক্তিতে ছিলেন। ২০১২ সালে কবির খানের জায়গায় দায়িত্ব নেন। এসময় আরব আমিরাত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার মর্যাদা পায়। এমনকি ২০১৫ বিশ্বকাপে খেলারও যোগ্যতা অর্জন করে। এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলারও সুযোগ পায় তারা। 
লাহোর কালান্দার্সের নির্বাহী আতিফ রানা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি। এ সপ্তাহের শেষেই বিষয়টি চূড়ান্ত করা হবে।’

উল্লেখ্য, লাহোর কালান্দার্সের হয়েই এবারের আসরে পাকিস্তান সুপার লিগে খেলার ‍সুযোগ পেয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু চোটের কারণে আর খেলা হয়নি তার।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম