হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই, সিলেটে বদলে যাচ্ছে বাংলাদেশের কৌশল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০০

ঢাকা টেস্টে হারের ক্ষত এখনও তাজা। এবার সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। আজ সকাল সাড়ে ৯টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস। এবার স্পিননির্ভর কৌশল থেকে সরে এসে পেসারদের ওপর বেশি ভরসা রাখতে পারে স্বাগতিকরা।

ঢাকায় প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য অগ্রগতির আশাতে বড় ধাক্কা খেয়েছে। সিলেটে জিততে পারলে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন অ্যাওয়ে সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পাবে দল।

ওয়েস্ট ইন্ডিজকে হারাতে ঢাকায় স্পিননির্ভর কৌশল নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের স্পিনারদের ছাপিয়ে গেছেন সফরকারীদের স্পিনাররা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণের উন্নতি এবং ম্যাচ জেতানোর সামর্থ্যের পরও কেন পেসারদের ওপর যথেষ্ট আস্থা রাখা হলো না, সেই প্রশ্ন উঠেছে।

তাই সিরিজের শেষ টেস্টে স্পিননির্ভর পরিকল্পনা থেকে সরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সিরিজে সমতা ফেরাতে সিলেটে তুলনামূলক ব্যাটিং ও বোলিং সহায়ক উইকেট চায় বাংলাদেশ। এই মাঠে সাধারণত ম্যাচের শুরুর দিকে পেসাররা সুবিধা পেয়ে থাকেন। চতুর্থ ও পঞ্চম দিন সুবিধা পেতে শুরু করেন স্পিনাররাও।

সিলেটে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় ও হার সমান তিনটি করে। এর মধ্যে ২০১৮ ও ২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচে হেরেছে স্বাগতিকরা। তবে এই মাঠে সবশেষ দুটি টেস্টে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে।

মুখোমুখি লড়াইয়ে অবশ্য ক্যারিবিয়ানদের আধিপত্য। চলমান সিরিজ বাদ দিলে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০০৯ ও ২০১৮ সালে দুটি সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে আটটি সিরিজ, অন্যটি ড্র হয়েছে।

দুই দলের ২৩ টেস্টের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে পাঁচটিতে, হেরেছে ১৬টিতে। ড্র হয়েছে দুটি ম্যাচ। এই সিরিজের প্রথম টেস্টও ওই হিসাবের অন্তর্ভুক্ত। সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

চলতি বছরেও তাদের পারফরম্যান্স ভালো। দ্বিপক্ষীয় সিরিজে এখন পর্যন্ত অপরাজিত তারা। 

 

/এফআইআর/
সম্পর্কিত
ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল-মিরাজের 
জন্মদিনের আগেই কোহলির উপহার, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারলো নিউজিল্যান্ড
তাইজুলকে ছাড়াই সিলেট টেস্টে নামবে বাংলাদেশ?
সর্বশেষ খবর
কুষ্টিয়ার হারিয়ে যাওয়া এক শিল্প-ইতিহাস, যার পরিচালন পর্ষদে ছিলেন রবীন্দ্রনাথও
কুষ্টিয়ার হারিয়ে যাওয়া এক শিল্প-ইতিহাস, যার পরিচালন পর্ষদে ছিলেন রবীন্দ্রনাথও
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাদামি মশলায় মুরগির কোফতা কোরমা দিয়ে জমিয়ে দিন দুপুরের পাত
বাদামি মশলায় মুরগির কোফতা কোরমা দিয়ে জমিয়ে দিন দুপুরের পাত
ইতালির সীমান্তে কড়াকড়ি, বাংলাদেশিদের জন্য কী বার্তা?
ইতালির সীমান্তে কড়াকড়ি, বাংলাদেশিদের জন্য কী বার্তা?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন