সিলেটে জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১৭:১০ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:১১

কাভেম হজের অপরাজিত ১৪০ রানের দুর্দান্ত ইনিংসে সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান তোলার পর আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা। তাতে শেষ দিনের আগে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রানের।

ডানহাতি ব্যাটার হজ ১৮৯ বল খেলে নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন। তার অপরাজিত সেঞ্চুরিতে বড় লিড নিয়ে পঞ্চম দিনে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

দিন শেষে হজের সঙ্গে অপরাজিত ছিলেন আমির জাঙ্গু। তিনি ২০ রানে অপরাজিত। তারা অবিচ্ছিন্ন ৬১ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আউট হওয়া তিন ব্যাটার হলেন ব্র্যান্ডন কিং (৬১), জশুয়া ডা সিলভা (৩৬) ও কেভিন উইকহ্যাম (৭৮)। 

তাদের মধ্যে দুজনকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম, অন্যজনের উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের জন্য দিনটি অবশ্যই হতাশার। প্রথম সেশনে দুটি উইকেট ফেললেও তার পর আর সেভাবে চাপ তৈরি করতে পারেনি। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ ৭৯ ওভার ব্যাটিং করে ৩৩৮ রান যোগ করেছে। সব মিলিয়ে হারিয়েছে ৩টি উইকেট। 

প্রথম দুটি উইকেট পতনের পর কাভেম হজ ও কেভিন উইকহ্যামের ১৬৫ রানের জুটিটি ছিল দিনের মূল হাইলাইটস। উইকহ্যামকে (৭৮) ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল। তার পর প্রান্ত আগলে অবিচল থেকেছেন হজ। 

অবস্থা যেমন দাঁড়াচ্ছে তাতে করে বাংলাদেশকে এই টেস্ট জিততে রেকর্ড করতে হবে। টেস্টে বাংলাদেশ ২০০৯ সালে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছিল। তখন প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই রেকর্ডকেও পেছনে ফেলতে হবে তাদের। 

 

/এফআইআর/
সম্পর্কিত
হজের সেঞ্চুরিতে লিড তিনশ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের
২০০ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের লিড, চাপে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান 
সর্বশেষ খবর
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়বে?
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়বে?
আইআরজিসি প্রস্তুত, মোজতবার নির্দেশ পেলেই…
আইআরজিসি প্রস্তুত, মোজতবার নির্দেশ পেলেই…
রাজধানীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ১২৫৪ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ১২৫৪ মামলা
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম