ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
চার রেটিং পয়েন্ট হারিয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৭৩। অন্যদিকে, রেটিং পয়েন্ট বেড়ে ৭৮ হওয়ায় দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ডারউইনে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছিল বাংলাদেশ। এরপর থেকেই দলের পারফরম্যান্সে ধারাবাহিক অবনতি হয়েছে। ম্যাকাইতে হার, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ড্র এবং সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার- সব মিলিয়ে র্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়েছে শান্তর দল।
ক্যারিবীয়দের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হারে স্বাগতিকরা। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টটি ড্র হয়। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তার পরেই রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।
বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা