পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ১৭:২১ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭:২১

শিরোপার স্বপ্ন নিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় লড়াই করার মতো পুঁজিই গড়তে পারেনি তারা। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক ফরিদ হাসানকে নিয়ে ৪৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আবদুল্লাহ আল মুহি। কিন্তু ১৭ রান করে ফরিদ ফিরতেই আবারও বিপর্যয়ে পড়ে দল। এরপর আর কোনো কার্যকর জুটি গড়ে উঠতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন মুহি। ৪৫ বলের ইনিংসটি খেললেও অন্য প্রান্ত থেকে যোগ্য সঙ্গ পাননি তিনি। শেষ পর্যন্ত ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের পেসার রিজওয়ানউল্লাহ ৩০ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধস নামান। বাঁহাতি পেসার মোহাম্মদ সাইয়াম নেন দুটি উইকেট।

জবাবে ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও হায়াম খান শুরু থেকেই দাপট দেখান। উদ্বোধনী জুটিতে ১২৩ রান তুলে ম্যাচ থেকে বাংলাদেশকে কার্যত ছিটকে দেন তারা। উসমান ৫৪ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। হায়াম ৭২ বলে করেন ৬৯ রান। তাদের ব্যাটে ভর করে মাত্র ২১.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন রবিউল হাসান অনিক।

শনিবারের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে ভারত ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। 

 

/এফআইআর/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!
মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার
লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় এডিবি
প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় এডিবি
দুবাইয়ে শাহরুখের অল-ব্ল্যাক লুক, হাতে ৫ কোটিরও বেশি দামের ঘড়ি
দুবাইয়ে শাহরুখের অল-ব্ল্যাক লুক, হাতে ৫ কোটিরও বেশি দামের ঘড়ি
বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য
বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি