বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি গাজী গ্রুপ ক্রিকেটার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ১৮:০৩আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৮:১৬

বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি গাজী গ্রুপ ক্রিকেটার্স শুক্রবার থেকে শুরু হচ্ছে ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ। এই আসরে ১২টি দল অংশ নিচ্ছে। তবে শুক্রবার মাঠে নামছে ৬টি দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

গতবারের চ্যাম্পিয়নরা এবার কাগজে-কলমে খুব শক্তিশালী না হলেও তরুণদের নিয়ে বেশ গোছানো একটি দল গড়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মন। তিনিই এবার মূলত প্রাইম ব্যাংকের কাণ্ডারি। 

এছাড়া জাতীয় দলের নুরুল হাসান সোহান, রুবেল হোসেন ও শুভাগত হোম রয়েছেন। অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভাগত হোম চৌধুরী। প্রাইম ব্যাংকের হয়ে বিদেশি ক্রিকেটার দিলশান মুনাবিরা মাঠে নামবেন।

শুক্রবারের উদ্বোধনী ম্যাচ নিয়ে দলের অধিনায়ক শুভাগত হোম বাংলা ট্রিবিউনকে বলেন, 'উদ্বোধনী ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু করতে পারলে আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে। শিরোপা ধরে রাখাই আমাদের লক্ষ্য । আশা করি ভালো ক্রিকেট খেলতে পারবো।'

প্রাইম ব্যাংক ব্যালেন্স একটি দল গড়েছে বলে মনে করেন শুভাগত। তিনি বলেন, ‘আমাদের বোলিং-ব্যাটি-ফিল্ডিং তিন বিভাগেই দারুণ সামঞ্জস্যতা রয়েছে। আশা করি মাঠে সবাই নিজেদের সেরাটাই খেলবে।'

গাজী গ্রুপ ক্রিকেটার্সের দলটিও ভারসাম্যপূর্ণ। দলটিতে আছেন এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, ইলিয়াস সানি। বাংলাদেশ দলে খেলা মোহাম্মদ শরিফ ও অলক কাপালির মতো দুই অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছেন দলে। অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলক কাপালি। এই দলে বিদেশি ক্রিকেটার কোটায় খেলতে আসছেন সাঈদ আহমেদ জুনিয়র।

সবমিলিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকেও ব্যালেন্স দল বলা চলে। নিজের দল নিয়ে আশাবাদী অধিনায়ক অলক কাপালি। তিনি বলেন, ‘আমাদের দলটি সব মিলিয়ে ভালো হয়েছে। দলে তরুণ কিছু ক্রিকেটার আছে। প্রথম ম্যাচেই ভালো করতে চাই। এখানে সব দলই সমান। কাউকে ভালো বলার সুযোগ নেই। খেলতে যখন নামবো জেতার জন্যই নামব।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী