কাউন্টির মতো মানসম্পন্ন ঢাকা প্রিমিয়ার লিগ: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ১৮:৪৩আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৮:৪৫

তামিম ইকবাল ৫০ ওভারের কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তামিম ইকবালের। সে কারণে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগকে কাউন্টি ক্রিকেটের সঙ্গে তুলনা করলেন বাংলাদেশ দলের এই ওপেনার।
মিরপুর একাডেমিতে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই একটি টুর্নামেন্টে অনেক বিদেশি ক্রিকেটার খেলে। আমরা যখন বাইরে খেলতে যাই, ওরা বলে ওটার (ঢাকা লিগ) স্ট্যান্ডার্ড অনেক ভালো। আমি ব্যক্তিগতভাবে কাউন্টির ওয়ানডে টুর্নামেন্টের থেকে আমাদের এই লিগকে কোনওভাবেই কম মনে করি না। এখানে অনেক কম সুযোগ-সুবিধা সত্ত্বেও ক্রিকেটাররা যে চাপ নিয়ে খেলে; ব্যাপারটাই অন্য রকম। এখানে একটুও রিল্যাক্স হওয়ার সুযোগ নেই। জাতীয় দল এবং এর বাইরে যারা আছে; আমি নিশ্চিত ভালো করার চেষ্টা করবে এখানে।'

লিগে কেমন লক্ষ্য থাকছে জানতে চাইলে তামিম বলেন, ‘কোনও টার্গেট নিয়ে নামছি না। এটা ঠিক যদি আন্তর্জাতিক কোনও খেলা হতো তাহলে খেলোয়াড়দের মধ্যে ভিন্নরকম উত্তেজনা দেখা যেত। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।’

তিনি আরও যোগ করেন, ‘এই একটা টুর্নামেন্ট যেখানে আমার কাছে মনে হয় প্রত্যেকটা খেলোয়াড় খুব সিরিয়াস থাকে। এই টুর্নামেন্টের পারফরম্যান্স সবচেয়ে বেশি কাউন্ট করা হয়। দ্বিতীয়ত এখানে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এই দিক থেকে সবার অনেক আগ্রহ থাকে। বাংলাদেশ দলে যারা যাওয়া-আসার মধ্যে থাকে; তাদের জন্য এই টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা জাতীয় দলে নিয়মিত খেলছি, তারাও ভালো করতে মুখিয়ে থাকি।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম