বজ্রপাত-শিলাবৃষ্টিতে ভেসে গেলো তৃতীয় দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ২০:১০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২০:১৬

মাঠের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলো বাংলাদেশ। তাসকিন আহমেদের জোড়া আঘাত ও হাসান মাহমুদের একটি শিকারে চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে আর বল মাঠে গড়ায়নি। বজ্রপাতের পর ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরে তো দিনের খেলাই পরিত্যক্ত হয়ে গেছে। 

লাঞ্চ বিরতির সময়ই ওয়ান্ডারার্সের আশপাশে বজ্রপাত হওয়ায় মাঠে নামতে পারেননি দুই দলের ক্রিকেটাররা। এরপর স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটের দিকে শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনের পুরোটা সময়ই খেলা বন্ধ থাকে। লাঞ্চে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৭ উইকেটে ৩৮৬ রান।

দুই দলের জন্য বাড়তি বিরতিটা আশীর্বাদ হয়েই এসেছে। কারণ, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও বাংলাদেশের পেসার হাসান মাহমুদ দুজনই চোট সমস্যায় ভুগছেন। কাফ পেশীর চোটে লাঞ্চের আগে ৪৯ রানে মাঠ ছাড়েন বাভুমা। অন্যদিকে কনুইয়ের অস্বস্তিতে দিনের শুরুতে মাঠ ছেড়েছিলেন হাসান। 

তৃতীয় দিন সকালে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন ও অধিনায়ক টেম্বা বাভুমা পঞ্চম উইকেটে ৭৯ রান যোগ করেন। তবে নতুন বল হাতে নেওয়ার পরই পরিস্থিতি বদলে যায়। ৮৪তম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন বাভুমা। ১০৫ বল খেলে তখন তার সংগ্রহ ছিল ৪৯ রান। তাতে বাংলাদেশের ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়। তাসকিন আহমেদ শূন্য রানে ফিরিয়ে দেন ভিয়ান মুল্ডারকে। 

এরপর মার্কো ইয়ানসেনকেও ফেরান তাসকিন। শরীরের কাছাকাছি বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে লিটনের হাতে ধরা পড়েন এই ব্যাটার।

কনুইয়ের চোট কাটিয়ে ডান হাতে ভারী ব্যান্ডেজ বেঁধে মাঠে ফিরে উইকেটের দেখা পান হাসান মাহমুদও। তার বলে লিটন দাসের হাতে ক্যাচ দেন সিমন হারমার। এই ইনিংসে এটি ছিল লিটনের ষষ্ঠ ক্যাচ। তাতে রেকর্ড গড়েছেন লিটন দাস। বাংলাদেশর উইকেটকিপার হিসেবে এক টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটি এখন তার। আর একটি নিলে হয়ে যাবে বিশ্বরেকর্ড। 

লাঞ্চে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩৮৬ রান, বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১৪ রান পিছিয়ে তারা। ৫৬ রানে ব্যাট করছেন রায়ান রিকেলটন। ৫ রানে সঙ্গে আছেন কাগিসো রাবাদা। 

 

/এফআইআর/
সম্পর্কিত
আইপিএলে আর খেলবেন না ধোনি
বাংলাদেশের ৪০০ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
মাথায় বল লাগা হাসান বললেন, ‘মনে হয়েছিল আমি আর বেঁচে নেই’
সর্বশেষ খবর
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
যুবদলের এক জেলার শীর্ষ দুই নেতার সব পর্যায়ের পদ স্থগিত
যুবদলের এক জেলার শীর্ষ দুই নেতার সব পর্যায়ের পদ স্থগিত
স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করলে কি পড়াশোনায় উন্নতি হয়? গবেষণায় যা মিললো
স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করলে কি পড়াশোনায় উন্নতি হয়? গবেষণায় যা মিললো
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা