হংকংকে উড়িয়ে শুভ সূচনা বাংলাদেশ ‘এ’ দলের

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ২০:৫২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২০:৫২

অধিনায়ক সাইফ হাসানের দায়িত্বশীল ব্যাটিং, সঙ্গে ইয়াসির আলী চৌধুরীর ঝড়ো ইনিংসে এশিয়া কাপ রাইজিং স্টার্সের শুরুটা জয় দিয়েই করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার হংকংকে ৮ উইকেটে হারিয়েছে তারা। ২২০ রানের লক্ষ্য ৯ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।

দোহায় প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২১৯ রান করেছিল হংকং। জবাবে সাইফের অপরাজিত ৮৬ ও ইয়াসিরের অপরাজিত ৭১ রানের ইনিংসে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ১১৬ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৮৬ রান করেন অধিনায়ক সাইফ হাসান। অন্যদিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৫১ বলে ৭১ রান করেন ইয়াসির আলী। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা।

রান তাড়ায় শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় বাংলাদেশ। আয়ুশ শুক্লার বলে ১২ রান করে ফেরেন এই ওপেনার। এরপর শাহাদাত হোসেনকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন সাইফ। ৫৯ বলে ৪৩ রান করে আতিক ইকবালের শিকার হন শাহাদাত।

এক প্রান্ত আগলে রেখে সাইফ খেলেছেন সতর্কভাবে। অন্য প্রান্তে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ইয়াসির। দুজনের ৯৫ বলে ১১৩ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত ৯ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে হংকং। পঞ্চম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হয়ে ১০ রান করে ফেরেন জিশান আলী। দশম ওভারে বাবর হায়াতকে (১০) ফেরান ইকবাল হোসেন ইমন। ১৫তম ওভারে রেয়ানশ শর্মাকে (৪) আউট করেন সাইফ।

তবে এক প্রান্তে দাঁড়িয়ে প্রতিরোধ গড়েন ওপেনার আনশি রাথ। আইজাজ খানের সঙ্গে চতুর্থ উইকেটে ১২৮ রানের জুটি গড়েন তিনি। ৭৭ রান করে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের বলে আউট হন রাথ। একই ওভারে রান আউট হয়ে ফেরেন আবদুল সামাদ (১)।

শেষ ১০ ওভারে হংকংকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। এই সময়ে মাত্র ৪২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তারা। তাতে হংকংয়ের ইনিংস থামে ৮ উইকেটে ২১৯ রানে।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ শনিবার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ‘এ’ গ্রুপের অন্য দল শ্রীলঙ্কা ‘এ’।

 

/এফআইআর/
সম্পর্কিত
নো বল আর ক্যাচ মিসেই হার, স্বীকার করলেন শান্ত
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলছেন না বাভুমা, অধিনায়ক কে?
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
সর্বশেষ খবর
গ্রেফতার দুই শ্রমিক নেতার মুক্তি চাইলো যুক্তরাষ্ট্রের ২ সংগঠন
গ্রেফতার দুই শ্রমিক নেতার মুক্তি চাইলো যুক্তরাষ্ট্রের ২ সংগঠন
অগ্রিম টিকিট বিক্রিতে ‘রায়ান’কে ছাড়ালো ধানুশের ‘ওএম
অগ্রিম টিকিট বিক্রিতে ‘রায়ান’কে ছাড়ালো ধানুশের ‘ওএম
ডাকসু নেতা মোসাদ্দিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বললেন ‘লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা’
ডাকসু নেতা মোসাদ্দিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বললেন ‘লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা’
রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমারের: ন্যায়বিচার মিলবে শেষ পর্যন্ত?
রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমারের: ন্যায়বিচার মিলবে শেষ পর্যন্ত?
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা