নো বল আর ক্যাচ মিসেই হার, স্বীকার করলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ২০:২২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২০:২২

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ইনিংসে ৪০০ রান করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। জোহানেসবার্গে প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ৯ উইকেটে হেরেছে সফরকারীরা। তবে এমন হারের পরও দলের ব্যাটিংয়ে সন্তুষ্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে তাওহীদ হৃদয়, লিটন দাস ও তানজিদ হাসানের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে নো বল ও ক্যাচ ছাড়াকে হারের বড় কারণ হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে হাফ সেঞ্চুরি করেন তানজিদ হাসান। এরপর ১২১ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন লিটন ও হৃদয়। দুজনই তুলে নেন সেঞ্চুরি। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করে। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ইনিংসে ৪০০ রান করেও হারা দ্বিতীয় সফরকারী দল বাংলাদেশ।

জবাবে ৫৫৭ রান তুলে ১৫৭ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধস নামে আরও বড়ভাবে। মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায় দল। ফলে জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান। ১.৩ ওভারেই সেই লক্ষ্য পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমরা যেভাবে ব্যাটিং করেছি, তাতে খুবই খুশি। বিশেষ করে প্রথম ইনিংসে। সাধারণত টস জিতে এমন পরিস্থিতিতে আমাদের আগে ব্যাট করার সুযোগ হয় না। এবার আমরা আগে ব্যাট করার সুযোগ পেয়েছি, এটা আমাদের জন্য বড় ইতিবাচক দিক ছিল।’

বাংলাদেশের পেস বোলারদের উন্নতিতেও সন্তুষ্ট অধিনায়ক। গত কয়েক বছরে তাদের পারফরম্যান্স দলের সামগ্রিক উন্নতিতে ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে অতিরিক্ত ভুলের খেসারত দিতে হয়েছে বলে স্বীকার করেছেন শান্ত।

তিনি বলেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে গেলে এত বেশি ভুল করার সুযোগ নেই, বিশেষ করে বোলিংয়ে। আমরা অনেক নো বল করেছি, ক্যাচও ছেড়েছি। আমার মনে হয়, এই ভুলগুলোর কারণেই ম্যাচটি হেরেছি।’

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলছেন না বাভুমা, অধিনায়ক কে?
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
জোহানেসবার্গে ৯ উইকেটে হারলো বাংলাদেশ
সর্বশেষ খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের গোলাম মোর্তোজাকে নিয়োগ
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের গোলাম মোর্তোজাকে নিয়োগ
সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে: সাইফুল হক
রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে: সাইফুল হক
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা