অভিষেকে শতক হাঁকালেন মেহেদী হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৬, ১৪:৪২আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৪:৪৫

মেহেদী হাসান ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই নজর কাড়লেন মেহেদী হাসান। অভিষেক ম্যাচে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রান করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলা এই ব্যাটসম্যান।

৮৯ বলে ১০৩ রান করেছেন তিনি। যাতে ছিল ৮টি চার ও ৫টি ছক্কার মার। ৫৮ বলে ছুঁয়েছিলেন অর্ধশতক। পরের পঞ্চাশ করতে লেগেছে মোটে ৩০ বল! রুবেল হোসেনকে হুক করে চার মেরে শতক ছুঁয়েছেন ৮৮ বলে। সেঞ্চুরির পরের বলেই অবশ্য রুবেল হোসেনের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন মেহেদী।

তার সেঞ্চুরির সৌজন্যে ৪ উইকেটে ৩০৩ রান করে ইনিংস শেষ করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক ৬৭ ও শামসুর রহমান ৫৬ রান করেছেন। তাদের ওপেনিং জুটিতেই এসেছে ১১৩ রান।

ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেললেও জাতীয় লিগে খুলনা ও বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মেহেদী হাসান।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম