ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের ক্ষতিপূরণ মওকুফ করলো বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৬, ১৪:৪৪আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৪:৪৬

২০১৪ সালে ভারত থেকে সিরিজ শেষ না করেই দেশে ফিরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।২০১৪ সালে ভারত থেকে সিরিজ শেষ না করেই দেশে ফিরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই ক্ষেপে গিয়েছিলেন তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর বিতর্কিত কর্তা শ্রীনিবাসন। ক্ষতিপূরণ হিসেবে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড-এর কাছে প্রায় ৪২ মিলিয়ন ডলার চেয়েছিল বিসিসিআই।
কিন্তু বিসিসিআই-এর নতুন প্রশাসন সেই ক্ষতিপূরণ মওকুফ করেছে। বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর বলেছেন, ‘আগের সেই সমস্যাটি সমাধান হয়েছে। ক্যারিবীয় ক্রিকেট দল তাদের সেই অসম্পূর্ণ সিরিজটি সম্পন্ন করবে।’ 
এসময় সেই সিরিজের সূচিটি মে মাসের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মনোহর। তিনি আরও জানিয়েছেন, এ সংক্রান্ত আর কোনও শর্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ওপর চাপিয়ে দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফর করলেও ডোয়াইন ব্রাভোর নেতৃত্বাধীন দলটি সিরিজের চতুর্থ ওয়ানডের পর সেটি পরিত্যক্ত করে দেশে ফিরে যায়। সেই সিরিজে ৫টি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলার কথা ছিল। এরপর ওই দ্বিপক্ষীয় সিরিজ বাতিল হয়।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম