তামিমের কাছে মাশরাফির হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ফতুল্লা থেকে
২২ এপ্রিল ২০১৬, ১৬:১৬আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৭:৪৩

তামিমের কাছে মাশরাফির হার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হার দিয়ে শুরু করেছে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র। শুক্রবার তামিমের আবাহনীর কাছে ৭ উইকেটে হেরেছে কলাবাগান। প্রিমিয়ার লিগের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো আবাহনী।

আলোচনার কারণও আছে। জাতীয় দলের তামিম, সাকিব, তাসকিন, লিটন, জুবায়েরদের সঙ্গে সৈকত, শান্তদের মত তরুণদের নিয়ে দুর্দান্ত একটি দল গড়েছে তারা। প্রথম ম্যাচেই তার প্রমাণ রাখলো দলটি। কলাবাগানের দেওয়া ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে ৩০ ওভারে জয় তুলে নেন তারা।

আগে ব্যাটিং করে কলাবাগান ক্রীড়া চক্র ৩৩.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৪১ রান আসে জিম্বাবুয়ের ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে। এছাড়া তাসামুল হক ৩৭ ও জসিমউদ্দিন ১৬ রান করেন। 

মাত্র ৩৪ রানের বিনিময়ে ক্যারিয়ার সেরা ছয় উইকেট তুলে নিয়েছেন জুবায়ের হোসেন লিখন। এছাড়া সাকলাইন সজিব দুটি এবং তাসকিন-আবুল হাসান রাজু প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। ১৪১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় আবাহনী। দলীয় ১১ রানেই অধিনায়ক তামিম ইকবালকে হারায় তারা। এরপর দলীয় ৩৩ রানে লিটন দাসকে হারিয়ে কিছুটা চাপে পরে আবাহনী। 

তবে তৃতীয় উইকেট জুটিতে ভারতীয় ব্যাটসম্যান উদয় কাউলকে সঙ্গে নিয়ে চাপ সামলে নেন অভিষেক মিত্র। দলীয় ৮৫ রানে অভিষেক (৩২) আউট হলে নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাকি কাজ শেষ করেন কাউল। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন এ ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়া সদ্যই যুব বিশ্বকাপ খেলে আসা নাজমুল ইসলাম শান্ত ৩৫ রানে অপরাজিত থাকেন। কলাবাগানের পক্ষে দেওয়ান সাব্বির ও নিহাদুজ্জামান ১টি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম