হিন্দি বিগ বস অনুষ্ঠানের আদলে তারকাদের নিয়ে এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিগ বস। কালারস টিভির ওই বাংলা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের একমাত্র বাঙালি তারকা খেলোয়াড় সাকিব। আর তাই তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে সাকিব ছাড়াও কলকাতা নাইট রাইডার্সের আরও কয়েকজন তারকা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি প্রচার করা হবে ২৬ এপ্রিল বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়।
/এমআর/








