আইপিএল-এ স্লো ওভার রেটের কারণে জরিমানার শিকার হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। তাকে ১২ লাখ রুপি জরিমানা করেছে কর্তৃপক্ষ। গত শুক্রবার রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ধীর গতির ওভার রেট ছিল বেঙ্গালুরুর।
ওই ম্যাচটি ১৩ রানে জেতে বেঙ্গালুরু।
এ প্রসঙ্গে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘রাইজিং পুনের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে বিরাট কোহলির জরিমানা করা হয়েছে। এই মৌসুমে এটি প্রথমবার হওয়ায় কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’
দ্বিতীয়বারও একই কাণ্ড করলে জরিমানা দ্বিগুণ করা হবে কোহলির।
রবিবার গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে বেঙ্গালুরু।
/এফআইআর/








