দিল্লির বিপক্ষে ১০ রানে হারলো মুম্বাই

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ২০:২৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২০:২৯

৪৮ বলে ৬০ রানের ইনিংস খেলেন দিল্লির সঞ্জু স্যামসন ১৬৫ রানের লক্ষ্য পার হতে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স। স্বাগতিক দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ১০ রানের ব্যবধানে হার মানতে হলো জহির খানের দলকে। ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মুম্বাই থেমে গেলো ৭ উইকেটে ১৫৪ রানে। এ নিয়ে ৬ ম্যাচের চারটিতেই হারলো মুম্বাই। আর ৪ ম্যাচের ৩টিতেই জিতলো দিল্লি ডেয়ারডেভিলস।

টস হেরে ব্যাট করতে নেমে সাঞ্জু স্যামসনের ৬০ এবং জেপি ডুমিনির অপরাজিত ৪৯ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করে দিল্লি ডেয়ারডেভিলস।

জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৬৫ রান সত্ত্বেও ১৫৪ রানের বেশি আর যেতে পারলো না মুম্বাই। দিল্লির বোলারদের আক্রমণের মুখে রান তোলার গতিই মন্থর হয়ে যায় রোহিত শর্মা রানআউট হওয়ার পর।

রোহিত ৪৮ বলে ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৬৫। ৩৬ রান করে রানআউট হয়ে যান হার্দিক পান্ডিয়া। ২৫ রান করেন আম্বাতি রাইডু। ১৯ রান করেন কিয়েরন পোলার্ড। দিল্লির হয়ে ২ উইকেট নেন অমিত মিশ্র আর ১টি করে উইকেট নেন জহির খান ও ক্রিস মরিস। বাকি ৩টি হলো রানআউট।

/এমআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী