আইসিসি থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ বাড়ছে বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ১৮:১০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৮:১২

আইসিসি থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ বাড়ছে বাংলাদেশের আইসিসির বোর্ড মিটিং শেষ করে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতির পাশাপাশি আরও কিছু সুসংবাদ দেন বিসিবি সভাপতি। তিনি জানান, আগামীতে আর্থিক সুবিধার পরিমাণ বাড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সোমবার নাজমুল হাসান পাপন বেক্সিমকো কার্যালয়ে বলেন, ‘র‌্যাংকিংয়ে উন্নতির কারণে সুবিধা বাড়ছে। সুবিধার চেয়ে বড় কথা হচ্ছে পারফরম্যান্স। বিভিন্ন সময় বাছাইপর্ব খেলতে হয়; সেটা আর খেলতে হবে না। সবচেয়ে বড় কথা টাকা পয়সা যা পাচ্ছি প্রথম থেকে এটারও একটা পরিবর্তন আসছে। প্রত্যেকে সমর্থন করেছে আমাদের টাকা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে।’
এসময় ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) নিয়েও কথা বলেন পাপন। তিনি বলেন, ‘কিছু দলের সঙ্গে আমাদের কথা হয়েছে। এফটিপির বাইরে কিছু দলের সঙ্গে আমাদের খেলার সুযোগ আছে। সেগুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করছি।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী