মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আবাহনী লি. ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ফর্মে থাকা তামিম ইকবাল লিগের প্রথম ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে বড় স্কোর গড়তে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে রানের ধারায় ফিরেছেন। যদিও ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বাংলাদেশের এই হার্ড হিটার ব্যাটসম্যান।
এদিন ৯০ রান করে শেখ জামালের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বলে সাইফুল ইসলামকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ৯১ বলে ১১ চারে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন।
গত ম্যাচে তামিম ইকবাল ৭ রান করেছিলেন।
সম্প্রতি তামিম ইকবাল দারুণ ছন্দে রয়েছেন। বিপিএল শেষে পাকিস্তানের টি-টোয়েন্টি লিগেও দারুণ কেটেছে বাংলাদেশের ড্যাশিং ওপেনারের। এরপর লিগ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি।
/আরআই/এফআইআর/








