১১ বছর পর মাহবুবুলের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১৯:৫৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৯:৫৪

ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হাতে মাহবুবুল চলতি মৌসুমে শেখ জামালের হয়ে খেলছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহবুবুল করিম। প্রথম রাউন্ডে কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে ৭৮ রান করেছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডেও তার ব্যাট হেসেছে। মঙ্গলবার আবাহনীর বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলেছেন তিনি। চলতি আসরের দুই ম্যাচে ২০৮ ইতিমধ্যে করে ফেলেছেন মাহবুবুল আলম। লিস্ট ‘এ’ ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন এগারো বছর আগে ভিক্টোরিয়ার বিপক্ষে।

এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রিমিয়ার লিগ ক্রিকেটে ২০০৪-০৫ মৌসুমে কলাবাগানের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি পেয়েছিলাম। অনেকদিন পর সেঞ্চুরি পেলাম। তবে প্রথম শ্রেণির ম্যাচে গতবছর সেঞ্চুরি আছে চট্টগ্রামের হয়ে বরিশালের বিপক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে।’

২০০৮ সালে বাংলাদেশ থেকে যখন ভারতে আইসিএল খেলতে যান বাশার-কাপালিরা, তখন ওই দলে ছিলেন মাহবুবুল আলম। আইসিএল জাতীয় দলের খেলার স্বপ্নটা ধ্বংস করে দিল কিনা এমন প্রশ্নে কিছুক্ষণ চুপ থেকে মাহবুবুল করিম বলেন, ‘আইসিএল না খেললে হয়তো হতেও পারতো; নাও হতে পারতো। আমার কাছে খেলাটাই আসল। আমার স্বপ্ন ছিল সেখানে লিজেন্ডদের সঙ্গে খেলবো। তবে নিষিদ্ধ একটি টুর্নামেন্টে খেলতে গিয়েছি এই জন্য অপরাধবোধ কাজ করে।’

দ্বিতীয় উইকেটে মার্শাল ও মাহবুবুল মিলে ১২৫ রানের জুটি গড়েন। কী লক্ষ্য নিয়ে ব্যাটিং করছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের প্রথম চিন্তা ছিল ওভার টু ওভার রান করা। অধিনায়ক বলেছিলেন ওভার প্রতি ৫-৬ করে রান নিতে হবে। আর অধিনায়ক আমাকে সাপোর্ট করেছে যে তুমি তোমার মত ফ্রি খেল।'

প্রত্যেক ক্লাবে একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর ফলে তরুণ খেলোয়াড়রা খেলার ‍সুযোগ পাচ্ছে। যার ফলে খেলোয়াড়দের স্কিল বাড়ছে। এ প্রসঙ্গে মাহবুবুল করিম বলেন, ‘লিগে প্রতি বছর যদি ৩ জন করে বিদেশি খেলোয়াড় খেলানোর ফলে ৩৬ জন দেশি খেলোয়াড় কমে যাচ্ছিলো। এবার একজনে করে খেলানো হচ্ছে। কারণ এখন আমাদের ক্লাবগুলো বিশ্বাস করে তরুণদের সুযোগ করে দেওয়া প্রয়োজন।' ১৩০ রান করার পরও নিজেকে হিরো ভাবছেন না তিনি। তার দৃষ্টিতে হিরো অবশ্যই মুক্তার। তিনি বলেন, ‘আমার সেঞ্চুরি যেমন মুক্তারের ছয়ও তেমন। হিরো অবশ্যই মুক্তার।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম