নিউজিল্যান্ড-আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ১৮:৫৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৯:১৬

নিউজিল্যান্ড-আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ আগামী বছর মে মাসে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের খবর নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। আইরিশ টাইমসের এক খবরে বলা হয়েছে, আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওই সিরিজ আয়োজন করা হবে।

ত্রিদেশীয় সিরিজ আায়োজনের খবরটি নিশ্চিত করেছেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ডিউট্রম। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহনী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, 'এ ধরনের একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এটি একটি ভালো প্রস্তাব।'

যদিও আইরিশ টাইমসের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে ৬ ম্যাচের ওই সিরিজ খেলতে সম্মতি দিয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উল্লেখ্য আগামী বছরের জুন মাসে ইংল্যান্ড অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

আয়ারল্যান্ডের কোচ জন ব্রেসওয়েল বলেন, 'এটা সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমাদের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বেশি করে ম্যাচ খেলার বিকল্প নেই। দুটি টেস্ট খেলুড়ে দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ সত্যিই ভালো কিছু।'

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম