কোপা আমেরিকা দলে নেই নেইমার-লুইজ-সিলভা-মার্সেলো

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০১৬, ১৬:১২আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৬:১৬

কোপা আমেরিকা দলে নেই নেইমার-লুইজ-সিলভা-মার্সেলো কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে বিশেষ আসরে ব্রাজিল নিজেদের ৪০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। যেখানে ঠাঁই হয়নি দলের সিনিয়র ফুটবলারদের থেকে শুরু করে তারকাদের। 

আগেই জানা গিয়েছিল অলিম্পিকে ফুটবলে খেলবেন নেইমার। কোপা আমেরিকার জন্য তাকে ছাড়ছে না বার্সেলোনা। সর্বশেস ঘোষিত দলে তাই স্বাভাবিকভাবে নেই তিনি। বাদ পড়াদের তালিকায় আরও যোগ দিলেন ডেভিড লুইজ, থিয়েগো সিলভা ও মার্সেলো। আগামী ৫ মে আসরকে কেন্দ্র করে ২৩ সদস্যের মূল দল ঘোষণা করা হবে। তবে তার আগে কোচ কার্লোস দুঙ্গার অধীনে তারকাবিহীন এমন দল দেখে বিস্মিত ব্রাজিল সমর্থকরা।

নেইমার জাতীয় দলের হয়ে চলতি বছর একটি টুর্নামেন্টেই খেলতে পারবেন-এমন চুক্তি হয়েছিলো তার ক্লাব বার্সেলোনা ও জাতীয় দলের মাঝে। পরে সমঝোতার ভিত্তিতে ঘরের মাঠে রিও অলিম্পিকেই নেইমারের খেলার ব্যাপারে সম্মত হয় তারা। ফলে কোপাতে মাঠের বাইরেই থাকতে হচ্ছে এ তরুণ স্ট্রাইকারকে।

ব্রাজিলের ৪০ সদস্যের তালিকা:

গোলরক্ষক: অ্যালিসন, দিয়েগো আলভেস, এডারসন, মার্সেলো গ্রোহে।

ডিফেন্ডার: দানি আলভেজ, রদরিগো কাইয়ো, ফ্যাবিয়ানো, ফাগনার, গিল, জেমারসন, ফিলিপ লুইস, মারকুইনহোস, মিরান্ডা, গ্যাব্রিয়েল পাওলিস্তা, অ্যালেক্স সান্দ্রো, ডগলাস সান্তোস।

মিডফিল্ডার: রাফিনহা আলকান্ত্রা, ফিলিপ অ্যান্ডারসন, রেনাটো অগাস্টো, ক্যাসিমিরো, ডগলাস কস্তা, ফিলিপ কোতিনহো, ইলিয়াস, ফার্নানদিনহো , পাওলো হেনরিক গানসো, লুইজ গুস্তাভো, কাকা, লুকাস লিমা, লুকাস মোউরা, অস্কার, ওয়ালাসে, উইলিয়ান।

ফরোয়ার্ড: রবার্তো ফিরমিন্নো, গ্যাব্রিয়েল, হাল্ক, গ্যাব্রিয়েল জেসাস, জোনাস, লুনা, রিকার্ডো অলিভিয়েরা, অ্যালেক্স টেক্সিরিয়া।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে