রোনালদোকে নিয়েই সিটির মুখোমুখি রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৬, ১৫:৫০আপডেট : ০৪ মে ২০১৬, ১৫:৫৩

রোনালদোকে নিয়েই সিটির মুখোমুখি রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার স্বাগতিক রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। ম্যানস্টোর সিটির বিপক্ষে খেলার সবুজ সঙ্কেত পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে করিম বেনজেমাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচটি খেলতে হবে রিয়াল মাদ্রিদকে।

সিটির ইতিহাদ স্টেডিয়ামে গোলশূন্য প্রথম পর্বের ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেননি বেনজেমা। লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলের শেষ ম্যাচেও খেলেননি ফরাসি এই ফরোয়ার্ড। তিন ম্যাচ মাঠের বাইরে থাকার পর রোনালদোও ফিরতে যাচ্ছে বলে জানান জিদান।

তিনি বলেন, 'ক্রিস্টিয়ানো শতভাগ ভালো আছে। সে আগামীকাল খেলবে। সে অনুশীলন করছে এবং শতভাগ ঠিক আছে। তবে বেনজেমা এখনও সম্পূর্ণ প্রস্তুত নয় এবং আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।'

এই ম্যাচ সামনে রেখে সিটি বস ম্যানুয়েল পেলেগ্রিনি বলেছেন, রিয়াল মানেই শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো নয়। আমাদের অবশ্যই দল হিসেবে রক্ষণাত্মক ও আক্রমণাত্মক খেলতে হবে। খেলাটা রোনালদোর বিরুদ্ধে নয়, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী