এশিয়ান কাপের আগে দলকে প্রস্তুত করতে চান সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৬, ২০:১১আপডেট : ০৫ মে ২০১৬, ২০:১৭

এশিয়ান কাপের আগে দলকে প্রস্তুত করতে চান সালাউদ্দিন আগামী ২ জুন তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচ। এরপরেই ৭ জুন রয়েছে হোম ম্যাচ। ম্যাচগুলোকে সামনে রেখে জাতীয় দলকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে চাইছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে সালাউদ্দিন বলেন, ‘সামনে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের আগে দলকে যতটা সম্ভব গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করছি।’
বাফুফের প্রাথমিক পরিকল্পনা এই দুই ম্যাচের আগে ১৫-২০ দিনের প্রস্তুতি। এজন্য হয়তো লিগ বিলম্বে শুরু হতে পারে। তাজিকিস্তানের বিপক্ষে এই পর্বে হারলে পরবর্তীতে ভুটানের বিপক্ষে খেলতে হবে। ভুটানের বিরুদ্ধেও হারলে ২০১৯ সাল পর্যন্ত ফিফা-এএফসির কোনও ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ। তাই বাফুফে এই দুই ম্যাচকে খুব গুরুত্ব সহকারে দেখছে। ১০ অথবা ১২ মে জাতীয় দলের ক্যাম্প শুরু করার চিন্তা ভাবনাও রয়েছে।
এছাড়া কোচের প্রসঙ্গেও ভাবছে বাফুফে। সংক্ষিপ্ত তালিকায় সবার উপরে রয়েছেন জাতীয় দলের সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়াল ক্রুইফের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। ক্রুইফ ছাড়াও আরও দুই-এক জনের সঙ্গে কথাবার্তা বলছে ফেডারেশন। কয়েক দিনের মধ্যে কোচের বিষয়টি চূড়ান্ত করবে বাফুফে।

এদিকে শনিবার বাফুফের নব নির্বাচিত কমিটির প্রথম নির্বাহী সভা। ২০১২ সালে নির্বাচনের পর প্রথম সভাতে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছিল। তবে এবার খানিকটা ধীরে সুস্থে হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন। এ প্রসঙ্গে তিনি বলেন,‘তাড়াহুড়ো করে কিছু করা হবে না। পরিকল্পনা ও বিচার-বিবেচনা করেই সব কিছু করা হবে। ফলে বিভিন্ন কমিটির পূর্ণাঙ্গ রূপ পেতে আরও এক মাস লেগে যেতে পারে।’

দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগকে এবার প্রকৃত অর্থে বাংলাদেশ প্রিমিয়ার লিগ করার চেষ্টা ইতোমধ্যে শুরু করেছে ফেডারেশন। ঢাকার বাইরে পাঁচটি ভেন্যুতে খেলানোর ইচ্ছে বাফুফের। ক্লাবগুলোর সঙ্গে বাফুফে এ নিয়ে আলোচনা শুরু করেছে। চট্টগ্রামের বাইরে সিলেট, রাজশাহী, যশোরকে ভেন্যু করার চিন্তাভাবনা চলছে। জাতীয় দলের জন্য লিগ বিলম্বে শুরু হলে এই মৌসুমে ফেডারেশন কাপ না হওয়ার সম্ভাবনাই বেশি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি