ইতিহাস গড়ে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৬, ১৯:২৫আপডেট : ০৭ মে ২০১৬, ২০:০২

আগে কখনও কোনও ঘরোয়া টুর্নামেন্ট জয় দূরে থাক, ফাইনালেও যেতে পারেনি চট্টগ্রাম আবাহনী। একমাত্র অনুপ্রেরণা বলতে গত বছর নিজের মাঠে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ জয়। এর বাইরে ২০০৪ সালে জাতীয় লিগ ও একবার ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা আছে এই যা।

এই প্রথমবারের মতো স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। আর প্রথমবারে এসেই বাজিমাত। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন যোসেফ পাভলিক হাসেনের দল চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনীকে প্রথম ঘরোয়া শিরোপা জেতানো গোল দুটি করেছেন হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিয়াক্স ও রুবেল মিয়া। শিরোপা হাতে চট্টগ্রাম আবাহনী

এদিন খেলার দুই মিনিটে প্রথম আক্রমণ করে চট্টগ্রাম আবাহনী। বক্সের বাইরে থেকে শট নেন মরোক্কোর মিডফিল্ডার তারিক আল জানাবি। কিন্তু তার শট বাম পোস্ট ঘেঁষে চলে যায় মাঠের বাইরে।

১৩ মিনিটে সুযোগ এসেছিল ঢাকা আবাহনীর। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন মিডফিল্ডার জুয়েল রানা। তার শট চলে গেছে ডান পোস্ট ঘেঁষে। ২৫ মিনিটে বক্সে বল পেয়েও সুযোগ হাতছাড়া করেছেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার রেজাউল করিম রেজা। ৩১ মিনিটে বক্সের দুই গজ দূরে ফ্রি কিক পেয়েছিল বন্দর নগরীর দলটি। গোল হতে পারতো। কিন্তু হতাশই করেন তারিক আল জানাবি । বল মেরেছেন গোলবারের অনেক ওপর দিয়ে।

৩৬ মিনিটে বক্সের খুব কাছেই ডান প্রান্ত থেকে ফ্রি কিক নেন জাহিদ। কিন্তু বক্সে পেয়ে বল বাইরে মারেন চট্টগ্রামের ফরোয়ার্ড রুবেল মিয়া। এরপর ৪৪ মিনিটে বল নিয়ে একক প্রচেষ্টায় ঐতিহ্যবাহীদের বক্সে ঢুকে পড়েছিলেন হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিয়াক্স। কিন্তু তাকে ঘিরে ধরেন প্রতিপক্ষের দুই ডিফেন্ডার। তাকে বল পোস্টে পাঠানোর সুযোগ না দিয়ে মাঠের বাইরে পাঠান ডিফেন্ডার রেজা।

বিরতির পর দ্বিতীয়ার্ধে মাঠে নামে পুরোপুরি বদলে যাওয়া চট্টগ্রাম আবাহনী। ৫৫ মিনিটে সফলও হয় তারা । রুবেল মিয়ার পাস থেকে বল পান হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিয়াক্স। বল আয়ত্বে নিতে এগিয়ে এসেছিলেন ঢাকা আবাহনীর গোলরক্ষক। কিন্তু তাকে কাটিয়ে ডানপ্রান্ত দিয়ে পোস্টের খুব কাছে পৌঁছে যান প্রিয়াক্স। নিশ্চিত গোল জেনে আয়েশি ভঙ্গিতে ডান পায়ে বল জালে ঠেলে দেন এই হাইতিয়ান।

এক গোল পেয়ে উজ্জীবিত জোসেফ প্যাভলিকের শিষ্যরা আক্রমণের পর আক্রমণ করে প্রতিপক্ষ শিবিরকে চাপের মুখে ফেলে। এরই ধারাবাহিকতায় ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বন্দর নগরীর দলটি। সতীর্থ মিডফিল্ডার কৌশিক বড়ুয়ার পাসে বল পেয়ে বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন রুবেল মিয়া। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম আবাহনী।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের