রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা-অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৬, ১৫:০৫আপডেট : ০৮ মে ২০১৬, ১৫:০৭

রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা-অ্যাটলেটিকো হারলেই শিরোপা লড়াই থেকে ছিটকে যাবে, ড্র করলেও তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে! এমনই এক কঠিন সমীকরণ নিয়ে আজ রবিবার রাতে লা লিগার শিরোপা লড়াইয়ে মাঠে নামেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ এস্পানিওল। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল স্বাগত জানাবে শক্তিশালী ভ্যালেন্সিয়াকে। একই রাতে শিরোপাপ্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ খেলতে যাবে লেভান্তের মাঠে। তিনটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

লা লিগার পয়েন্ট টেবিলে একে অপরের গা ঘেঁষে রয়েছে রিয়াল-বার্সা-অ্যাটলেটিকো। তিনটি দলই খেলেছে ৩৬টি করে ম্যাচ। তবে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো। তিনে থাকা রিয়াল অবশ্য এক পয়েন্টে পিছিয়ে রয়েছে।

এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। লিগে সবশেষ ১৩ ম্যাচের একটিতেও এস্পানিওলের বিপক্ষে হারেনি তারা। এই সময়ে ১০ ম্যাচে কোনো গোল খায়নি কাতালান ক্লাবটি। অন্যদিকে কাম্প নউতে টানা ৬টি ম্যাচ হারে এস্পানিওল, আর এই ছয় ম্যাচে কেবল একটি গোল করতে পারে তারা।

অপরদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে সাবধানে পা ফেলার ইঙ্গিত দিয়ে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, ‘শেষ দুটি ম্যাচ জিততে হবে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটা তো বেশ কঠিন মনে হচ্ছে! আমরা এক পয়েন্টে পিছিয়ে রয়েছি। তবে ছেলেদের প্রতি বিশ্বাস আছে।’

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রিয়ালে পড়েছে চোটের থাবা। সবশেষ তিন ম্যাচে অসাধারণ খেলে দলকে জেতানো ওয়েলসের ফরোয়ার্ড গ্যারেথ বেলকে পাচ্ছেন না জিদান। ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ডিফেন্ডার দানি কারভাহাল আর গোলরক্ষক কেইলর নাভাসও। তিনজনই চোট পান ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম