‘আশা করছি ফেডারেশন দ্রুতই খেলার সুযোগ করে দেবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৬, ১৭:০৯আপডেট : ০৮ মে ২০১৬, ১৭:১৬

মিডফিল্ডার মামুনুল ইসলাম। ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে অতি দ্রুত জাতীয় দলে ফেরার প্রত্যাশা করেছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। আজ রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) তিনি জমা দিয়েছেন তার ‘লেটার অব অ্যাপোলজি।’
চিঠি জমা দিয়ে মামুনুল বলেন, ‘বাফুফের কাছে ভুল স্বীকার করে আবেদন করেছি। আশা করছি, ফেডারেশন খুব দ্রুতই খেলার সুযোগ করে দেবে। আমরা দেশের হয়ে আবার সর্বোচ্চটা দিতে চাই। বিশ্বকাপ ফুটবলে আমরা একটি পয়েন্ট পেয়েছি সেটা ক্রুইফের অধীনেই।’
নতুন করে জাতীয় দলের কোচ হচ্ছেন ডি ক্রুইফ। এ প্রসঙ্গে মামুনুল বলেন, ‘আসলে কোচ নিয়োগের বিষয়টি ফেডারেশনের ওপর।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মাঠের বাইরে থাকলেও একাদশে জায়গা করে নেওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলতে না পারলেও দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছি। নিজেকে ফিট রাখার চেষ্টা করেছি।’
তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপের প্লে-অফ ম্যাচকে গুরুত্বের সঙ্গে দেখছেন মামুনুল।  তার মতে, ‘তাজিকিস্তানের বিপক্ষে আমাদের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। তাজিকিস্তানে ঠাণ্ডা একটা বড় সমস্যা হলেও ভালো পারফরম্যান্স করলে তাজিকিস্তান গিয়েও পয়েন্ট পাওয়া সম্ভব।’

গতকাল স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে চট্টগ্রাম আবাহনী। আর এই শিরোপা জয় একই সঙ্গে উৎসাহিত ও আনন্দিত করেছে মামুনুলকে, ‘চট্টগ্রাম আবাহনী ফুটবলের জন্য যে ত্যাগ করেছে তার পুরস্কার পেয়েছে। পাঁচ জন খেলোয়াড় ছাড়া তারা ফুটবলের স্বার্থে টুর্নামেন্ট খেলেছে। এর প্রতিদান পেয়েছে চ্যাম্পিয়ন হয়েই। চট্টগ্রাম আবাহনী শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপেও চ্যাম্পিয়ন হয়েছিল। ঐ টুর্নামেন্টে অবশ্য চট্টগ্রাম আবাহনীর চেয়ে অতিথি খেলোয়াড় ছিল বেশি। এবারের শিরোপাটি সম্পূর্ণ ভিন্ন। চট্টগ্রাম আবাহনীর ফুটবলার ও চট্টগ্রামের সন্তান হিসেবে এই ট্রফি জয় আমার কাছে বিশেষ কিছু।’

শেষ দিকে মামুনুল চট্টগ্রাম আবাহনীর সাফল্য কামনা করে আরও বলেন, ‘চট্টগ্রাম আবাহনী বাংলাদেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে। আশা করি, এ সাফল্যেও ধারাবাহিকতা থাকবে।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের