ডেভেলাপমেন্ট কাপের ফাইনালে রংপুর ও ঢাকা বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৬, ২০:০৮আপডেট : ১৪ মে ২০১৬, ২০:১১

ডেভেলাপমেন্ট কাপের ফাইনালে রংপুর ও ঢাকা বিভাগ ক্রীড়া পরিদফতর আয়োজিত ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালে উঠেছে রংপুর ও ঢাকা বিভাগ। আজ শনিবার ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে গত দুই আসরের চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিভাগকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে রংপুর বিভাগ। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন দীপক।

দিনের অপর সেমিফাইনালে ঢাকা ৩-০ গোলে রাজশাহীকে হারিয়ে ফাইনালে রংপুরের সঙ্গী হয়। ঢাকার শাওন ২টি ও শুভ ১টি গোল করেন।

আগামী ১৬ মে সোমবার বিকেল তিনটায় একই ভেন্যুতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম