সুয়ারেজের হ্যাটট্রিকে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৬, ২২:৪৯আপডেট : ১৪ মে ২০১৬, ২৩:২৯

গোলের পর মেসি-সুয়ারেজদের উল্লাস উত্তেজনার পারদটা ছিল এখন তুঙ্গে। লা লিগার শেষ ম্যাচটাই হয়ে উঠেছিল ফাইনাল। বার্সেলোনা হোঁচট খেলে, আর রিয়াল জিতলে শিরোপা যেত বার্নাব্যুতে। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাডাকে হারিয়েই ২৪তম লা লিগা শিরোপা জয়ের উৎসব করেছেন মেসি-নেইমাররা।

এ নিয়ে টানা দুই মৌসুম লা লিগা শিরোপা জিতলো লুইস এনরিকের দল। অন্যদিকে দেপর্তিভো করুনাকে হারালেও দ্বিতীয় হয়েই লা লিগ শেষ করলো ক্রিস্টিয়ানো রোনালদো দল রিয়াল মাদ্রিদ।

শেষ সময়ে উত্তেজনা ছড়ালেও এক সময় রিয়ালের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থাকা বার্সা অদম্য গতিতে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু গত মাসে টানা তিন ম্যাচ হারে লুইস এনরিকের দল। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা ৫ ম্যাচ জিতলেন মেসি-নেইমার-সুয়ারেজরা। সব ম্যাচেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে তারা।

আজকের হ্যাটট্রিকসহ মোট ৪০ গোল করে পিচিচি ট্রফিটাও নিশ্চিত করেছেন লুইস সুয়ারেজ। ৩৫ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। 

গ্রানাডা বিপক্ষে খেলার ২২তম মিনিটে সমর্থকদের মুখে হাসি ফোটান সুয়ারেজ। নেইমারের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ধরে জরদি আলবা আড়াআড়ি বাড়ান সুয়ারেসকে। ছয় গজ দূর থেকে বলটা কেবল ফাঁকা জালে ঠেলে দিতে হয় উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ডকে।

৩৮তম মিনিটে বার্সেলোনার শিরোপা প্রায় নিশ্চিত করে দেন তিনি। মাসচেরানোর বাড়ানো বল ডান দিকে দুর্দান্ত গতিতে ছুটে একেবারে লাইন থেকে ক্রস করেন দানি আলভেস। এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে দেন সুয়ারেজ।

৮৬তম মিনিটে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে হ্যাটট্রিক করেন সুয়ারেজ। আর গোল পায়নি বার্সেলোনা। লুইস এনরিকের দল ম্যাচ শেষেই মেতে ওঠে ২৪তম শিরোপা জয়ের উচ্ছ্বাসে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম