ইউরো ২০১৬-কে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে জার্মানি। দলে স্থান পেয়েছেন হাঁটুর ইনজুরিতে আক্রান্ত বাস্তিয়ান শোয়েনস্টাইগার।
২৭ সদস্যের প্রাথমিক এই দলে ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডারকে অধিনায়ক হিসেবেও রেখেছেন জার্মানির কোচ জোয়াকিম লো। জার্মানির হয়ে ১২৭ ম্যাচ খেলা ফরোয়ার্ড লুকাস পোডলস্কিও আছেন দলে।
শোয়েনস্টাইগার প্রসঙ্গে কোচ বলেন, ‘তার ফিটনেস পর্যবেক্ষণ করতে হবে। মে মাসের শেষ দিকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আগামী মাসে ফ্রান্সে শুরু হতে যাওয়া ইউরোতে আছে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী নর্দার্ন আয়ারল্যান্ড, পোল্যান্ড ও ইউক্রেন।
জার্মানি স্কোয়াড:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), বার্নড লেনো (বায়ার লেভারকুজেন), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা)।
ডিফেন্ডার: জেরোম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), এমরে কান (লিভারপুল), ইয়োনাস হেক্টর (কোলন), বেনেডিক্ট হুভেডেস (শালকে), মাটস হামেলস (বরুসিয়া ডর্টমুন্ড), স্কোড্রান মুস্তাফি (ভালেন্সিয়া), জেবাস্টিয়ান রুবি (হফেনহেইম), আন্টোনিও রুডিগার (রোমা)।
মিডফিল্ডার: করিম বেলারাবি, ইউলিয়ান ব্রান্ট (বায়ার লেভারকুজেন), ইউলিয়ান ড্রাক্সলার (ভলফ্সবুর্গ), মারিও গোটসে (বায়ার্ন মিউনিখ), সামি খেদিরা (ইউভেন্তুস), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), মেসুত ওজিল (আর্সেনাল), লেরয় সানে (শালকে),বাস্তিয়ান শোয়েনস্টাইগার (ম্যানচেস্টার ইউনাইটেড), ইউলিয়ান ভাইগেল (বরুসিয়া ডর্টমুন্ড)।
ফরোয়ার্ড: মারিও গোমেজ (বেসিকতাস), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), লুকাস পোডলস্কি (গালাতাসারাই), মার্কো রয়েস (বরুসিয়া ডর্টমুন্ড), আন্দ্রে শুরলে (ভলফ্সবুর্গ)।
একইভাবে দল ঘোষণা করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তার নেতৃত্বে ২৩ সদস্যের ইউরো স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ইনজুরির কারণে এই দলে নেই তারকা ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাও।
পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষক: রুই প্যাট্রিসিও (স্পোর্টিং লিসবন), অ্যান্থনি লোপেজ (লিয়ন), এদুয়ার্দো (ডায়নামো জাগরেব)।
ডিফেন্ডার: ভিয়েইরিনহা (উলফসবার্গ), রাফায়েল গিরেইরো (লরিয়েন্ত), চেড্রিক সোরস (সাউদাম্পটন), এলিসিউ (বেনফিকা), ব্রুনো আলভেস (ফেনেরবাখ), জোসে ফন্তে (সাউদাম্পটন), রিকার্ডো কারভালহো (মোনাকো), পেপে (রিয়াল মাদ্রিদ)।
মিডফিল্ডার: উইলিয়াম কারভালহো (স্পোর্টিং লিসবন), দানিলো পেরেইরা (পোর্তো), জোয়াও মুতিনহো (মোনাকো), আদ্রিয়েন সিলভা (স্পোর্টিং লিসবন), জোয়াও মারিও (স্পোর্টিং লিসবন), আন্দ্রে গোমেজ (ভ্যালেন্সিয়া), রেনাতো সানচেজ (বেনফিকা/বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), এদার (লিলে), নানি (ফেনেরবাখ), রিকার্দো কুরেসমা (বেসিকটাস), রাফা সিলভা (ব্রাগা)।
/এফআইআর/







