শৃঙ্খলাভঙ্গের কারণে অধিনায়কত্ব হারাচ্ছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৬, ১৪:৩৮আপডেট : ১৮ মে ২০১৬, ১৪:৪৯

শৃঙ্খলাভঙ্গের কারণে অধিনায়কত্ব হারাচ্ছেন নেইমার! মাত্র ২২ বছর বয়সে ব্রাজিল জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছিলেন নেইমার। তবে দুই বছরের মাথায় তার কাছ থেকে অধিনায়কত্ব তুলে নেওয়ার ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। মাঠের পারফরম্যান্সে অধিক মনোযোগী হওয়ার স্বার্থে দলের সেরা ‍তারকাকে নির্ভার রাখতেই এমন সিদ্ধান্ত নিতে পারেন সেলেকাও কোচ।

তবে অনেকের মতে অধিনায়ক হওয়ার পর শৃঙ্খলাভঙ্গের কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন দুঙ্গা। অধিনায়ক নেইমার ব্রাজিলের হয়ে ১৬টি ম্যাচ নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ৫টি হলুদ কার্ড খেয়েছেন তিনি। সঙ্গে রয়েছে একটি লাল কার্ডও। এছাড়া ৫ ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। এমন পরিসংখ্যানের কারণে দুঙ্গা নেইমারের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পক্ষে।

তবে এ অভিযোগ অস্বীকার করে দুঙ্গা বলেন, 'আমি কিছু জিনিস পরিবর্তন করতে যাচ্ছি। অবশ্যই নেইমারের সঙ্গে কথা বলবো। তার খেলার ধরণ ও ড্রিবলিং ফুটবলে খুবই পছন্দনীয়, এটি তাকে মুখোমুখি সংঘর্ষের দিকে (ট্যাকল) নিয়ে যায়। বার্সেলোনাতেও একই অবস্থা। এটা আর্মব্র্যান্ডের (অধিনায়কত্ব) জন্য নয়। প্রথমে আমি চিন্তা করেছিলাম, নেইমারকে অধিনায়ক করলে সেটা মাঠে তাকে আরও নিরাপত্তা দেবে এবং সে নিজেকে আরও গুরুত্বপূর্ণ মনে করবে।'

সেলেকাও কোচ যোগ করেন, 'নেইমারকে অধিনায়কের আর্মব্র্যান্ড দেব কী দেব না তা খুবই সহজ কাজ। আমরা নেইমারের সঙ্গে কথা বলে তার জন্য যেটা মঙ্গলজনক হবে সে সিদ্ধান্তই নেব।'

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী