বাংলাদেশকে ভালোবাসি বলেই ফিরে আসি: জর্জ কোটান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৬, ২০:১৭আপডেট : ১৮ মে ২০১৬, ২০:২০

ফাইল ছবি ২০০৩ সালে বাংলাদেশকে সাফ শিরোপা জেতানো অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান আজ সকালে ঢাকায় এসেছেন। আবারও ঢাকা আবহনীর দায়িত্ব নিয়েছেন তিনি। ঢাকায় ফিরেই জানালেন বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা। কোটান বলেন, 'আমি এ দেশকে ভালবাসি। আর তাই, এখান থেকে ডাক পেলে ছুটে আসি। আর এটিও সত্য যে আমি বসে থাকতে পছন্দ করি না, কাজ পাগল মানুষ।'

বাংলাদেশের ফুটবল নিয়েও ভাবেন কোটান। তিনি বলেন, 'বাংলাদেশের ফুটবলে এখন সাফল্য বড় প্রয়োজন। গত তিন বছরে তারা কোনও কিছুই জিততে পারেনি। আমি বাংলাদেশ ফুটবলকে সেবা দিতে চাই। যদি জাতীয় দলে বা অন্য কোথাও বাফুফে আমাকে প্রয়োজন মনে করে, তা আমি করতে রাজি।'

গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথে দেশে চলে গিয়েছিলেন কোটান। তবে এবার শেষ পর্যন্ত থাকতে চান। তিনি বলেন, 'গত মৌসুমে আমি একটু আগেই এসেছিলাম। আমার ইচ্ছা ছিল মৌসুমের শেষ পর্যন্ত থাকার। কিন্তু লিগ পিছিয়ে যাওয়ায় আমার ফিরে যাওয়া ছাড়া কিছু করার ছিল না। কারণ অন্য একটি ক্লাবের সঙ্গে আমার চুক্তি ছিল। এছাড়া ফিফার গোল প্রজেক্টের সঙ্গেও সম্পৃক্তত ছিলাম। এজন্য লিগ শেষ হওয়ার আগেই চলে গিয়েছিলাম।'

নিজের ফেরত আসা সম্পর্কে কোটান বলেন, 'এবার ম্যানজোর রুপু আমার সঙ্গে আগে থেকেই যোগাযোগ করেছেন। তিনি আমাকে জানিয়েছেন এবারের দল গত মৌসুমের চেয়ে ভাল। আগামী ছয় মাস যেহেতু আমার হাতে সময় আছে তাই এ সময়টুকু আমি আবহনী ও বাংলাদেশে দিতে পারি।'

আাবহনীর বিদেশি খেলোয়াড় সম্পর্কে কোটান বলেন, 'এবার তো বিদেশি খেলোয়াড়রা আগেই নিবন্ধিত হয়েছে। গতবার আমি হাঙ্গেরি থেকে খেলোয়াড় এনেছিলাম। এবার আর আনবো না।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী