জেক্সকা ফুটসালে চ্যাম্পিয়ন খাইবার ও বদর হাউজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৬, ১৮:৫৫আপডেট : ২৭ মে ২০১৬, ১৮:৫৬

জেক্সকা ফুটসালে চ্যাম্পিয়ন খাইবার ও বদর হাউজ ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক ছাত্রদের সংগঠন জেক্সকা আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে সিনিয়র বিভাগে খাইবার হাউজ ও জুনিয়র বিভাগে বদর হাউজ চ্যাম্পিয়ন হয়েছে।

আজ শুক্রবার পল্টন ময়দানস্থ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফুটবল প্রতিযোগিতা ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক কয়েকশ' ছাত্রের পদচারণায় মুখরিত ছিল। সিনিয়রদের ফাইনালে খাইবার হাউজ শ্যুট আউটে ৩-০ গোলে বদর হাউজকে ও জুনিয়রদের শিরোপা নির্ধারণী ম্যাচে বদর হাউজ শ্যুট আউটে ৪-৩ গোলে হুনাইন হাউজকে পরাজিত করে।

সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগতার উদ্বোধন করেন জেক্সকা’র সভাপতি ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মো. মারুফ হাসান। বিকালে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন সালমা হাসান। প্রতিযোগগিতাটি স্পন্সর করে রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস। অনুষ্ঠানে পরবর্তীতে বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী