শিরোপা লড়াইয়ে মাঠে নামছে রিয়াল-অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৬, ১৪:৫৩আপডেট : ২৮ মে ২০১৬, ১৪:৫৭

রিয়াল-অ্যাটলেটিকো অ্যাটলেটিকোর সামনে প্রতিশোধ নেওয়ার হাতছানি! অন্যদিকে রিয়াল মাদ্রিদের অপেক্ষা আরেকটি শিরোপা উল্লাসে মাতার। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সবচেয়ে বড় ম্যাচে আজ শেষ হাসি কে হাসবে সেটিই এখন দেখার অপেক্ষা! চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মিলানের সান সিরোতে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দল দুটি।

শনিবারের ফাইনালে রিয়াল খাতায়-কলমে বেশি শক্তিশালী হতে পারে কিন্তু এবার এখন পর্যন্ত রোনালদোরা চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েছেন রোমা, উলফসবার্গ, ম্যানচেস্টার সিটির মতো দলকে। অ্যাটলেটিকো সেখানে ফাইনালে উঠেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখকে হারিয়ে। তার ওপর সান সিরো আবার রিয়ালের নরক। আজ পর্যন্ত ইতালির এই মাঠ থেকে জিতে বেরোতে পারেনি রিয়াল।

কিন্তু অ্যাটলেটিকোর সিমিওনে থাকলেও রিয়ালের আছে একটা সোনার মগজ। যে মাথার জোরে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল সেটাই এখন রিয়ালের ফ্লপ মৌসুমকে ব্লকবাস্টার হওয়ার দোড়গোরায় এনে দাঁড় করিয়েছে। তিনি জিনেদিন জিদান। মাদ্রিদের প্রিয় জিজু ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছিলেন রিয়ালকে। এবার পালা কোচ হিসেবে সফল হওয়ার। কোচ জিদানের গলায় অবশ্য প্রতিপক্ষ সম্পর্কে সমীহ। তার মতে, 'আটলেটিকো খুবই ভাল দল। কঠিন লড়াই জিতে ফাইনালে উঠেছে।'

তবে একটা পরিসংখ্যানে অ্যাটলেতিকোই এগিয়ে। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের আসরের ফাইনালে হারের পর এখন পর্যন্ত ১০ বার রিয়ালের মুখোমুখি হয়েছে সিমিওনের শিষ্যরা। তার মধ্যে একবারই হারের মুখ দেখা ‍অ্যাটলেটিকো পাঁচ ম্যাচে জয়োল্লাসে মাতে।

তবে মিলা‌‌‌নেও লিসবনের পুনরাবৃত্তি হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি বলেন, ‘আমরা সঠিক পথেই রয়েছি। লা লিগায় ভালোভাবে শেষ করেছি এবং শনিবারের ম্যাচে সবাই ভালো ফলাফল অর্জন করতে চায়, যেটা রিয়ালের মৌসুম নির্ধারণ করে দেবে। এটি অর্জনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

এদিকে, উরুর ইনজুরির কারণে রোনালদোর পূর্ণ ফিটনেসের ঘাটতির গুজব উড়িয়ে দিয়েছেন জিদান। ফাইনালে পর্তুগিজ তারকা সেরা রূপে ফিরবেন বলেই জানিয়েছেন ফ্রেঞ্চ কিংবদন্তি। তবে স্বদেশি সেন্টার ব্যাক রাফায়েল ভারানকে পাচ্ছেন ‍না জিদান।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি