অ্যাটলেটিকোতে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন সিমিওনে

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০১৬, ১৪:২৮আপডেট : ২৯ মে ২০১৬, ১৪:৩৭

ডিয়েগো সিমিওনে। সব দিয়েও শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ পেতে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। গত তিনবছরে এ নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারলো রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বীরা। এমন হারে হতাশ হয়ে ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কোচ ডিয়েগো সিমিওনে।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর সিমিওনে বলেন, ‘সবকিছু নিয়ে ভাবার মুহূর্ত এটাই। কারণ আপনি যখন সবকিছুই দেবেন কিন্তু প্রতিদানে কিছুই পাচ্ছেন না, তখন এটা সত্যিই বেদনাদায়ক।’
তিনি আরও যোগ করেন, ‘গত তিনটি বছর দুর্দান্তই ছিল। কিন্তু আমি খুশি হতে পারিনি। আর আমি এটাও বলতে পারছি না কোনটা বেশি বেদনাদায়ক। এই ফাইনাল নাকি গত আসরেরটা। যারা এই ম্যাচে আমাদের দেখতে এসেছিলেন তাদের জন্য খারাপই লাগছে।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী