ইউরোপের ফুটবল অঙ্গনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ইউরোপের সবচেয়ে সফল দুইটি ক্লাবও রিয়াল-বার্সা। পুরো বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত দল দুটির। সমর্থকদের মধ্যেও রয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
গতরাতে অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল চ্যাম্পিয়ন হওয়ার পর বার্সেলোনার অফিশিয়াল টুইটার থেকে রিয়ালকে অভিনন্দন জানিয়েছে। বার্সেলোনা তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, 'মিলানে চ্যাম্পিয়ন্স লিগ জেতায় রিয়ালকে অভিনন্দন।'
আর এতেই ক্ষেপেছে বার্সা সমর্থকরা। এ বার্তা মেনে নিতে পারছেন না তারা। 'এখনই মুছে ফেলুন' -লিখে বার্সার সেই টুইটটি লাগাতার রিটুইট করতে থাকে তারা। অবশ্য বার্সা তাতে টলেনি। এখন পর্যন্ত তাদের টুইটারে শোভা পাচ্ছে, মিলানে চ্যাম্পিয়ন্স লিগ জেতায় রিয়ালের প্রতি অভিনন্দন।
/এমআর/







