স্লোভাকিয়ার কাছে হেরে গেল জার্মানি

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৬, ১৪:৪৬আপডেট : ৩০ মে ২০১৬, ১৪:৪৮

স্লোভাকিয়ার কাছে হেরে গেল জার্মানি ইউরো-২০১৬ শুরুর আগে বড় ধাক্কাই খেল ইউরোপিয়ান ফুটবলের পাওয়ার হাউস জার্মানি। প্রীতি ম্যাচে স্লোভাকিয়ার কাছে ৩-১ গোলে হেরে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই নিয়ে শেষ চার ম্যাচের তিনটিতেই হারল জার্মানরা। ২০০৫ সালের পর স্লোভাকিয়ার কাছে এটাই জার্মানদের প্রথম হার।

জার্মানির আউগসবুর্গ অ্যারেনায় রবিবার রাতের এই ম্যাচে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন জার্মান কোচ জোয়াকিম লো। ম্যানুয়েল নুয়্যার, থমাস মুলার, মার্কো রিউসের মতো খেলোয়াড়কে ছাড়াও জার্মানির শুরুটা অবশ্য ভালোই হয়েছিল।

১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মারিও গোমেজ। তবে ওই পর্যন্ত ম্যাচের বাকি গল্পটুকু স্লোভাকিয়ার রাতে। প্রথমার্ধের ৪১ থেকে ৪৪, চার মিনিটে জার্মানদের ওপর দিয়ে ঝড় বয়ে যায়! প্রথমে ২৫ গজ দূর থেকে দারুণ শটে গোল করে স্লোভাকিয়াকে সমতায় ফেরান মারেক হামসিক।

তিন মিনিট পর স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবিয়ে অতিথিদের ২-১ গোলে এগিয়ে দেন মিখাল দুরিস। খেলার ৫২ মিনিটে আরেকটি গোল হজম করে পরাজয়ের তিক্ততা নিয়েও মাঠ ছাড়ে স্বাগতিকরা। স্লোভাকিয়ার তৃতীয় গোলটি করেন জুরাজ কুচকা।

জিতেছে স্পেন, পর্তুগাল, ইতালি

দিনের আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের ১১তম মিনিটে নালিতোর গোলে এগিয়ে যায় ২০১২ ও ২০১৪ সালে ইউরো বিজয়ী দলটি। এর সাত মিনিট পর আবারও দলকে এগিয়ে দেন নালিতো। তবে ২৯তম মিনিটে এমির স্পাহিকের গোলে ব্যবধান কমায় বসনিয়া। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেদ্রোর গোলের সুবাদে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা।

অন্যদিকে গ্রাৎসিয়ানো পেল্লের একমাত্র গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে ইতালি। নরওয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম