ঘরের মাঠেও হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৬, ১৮:৪৫আপডেট : ০৭ জুন ২০১৬, ১৮:৪৬

ঘরের মাঠেও হারলো বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফের হোম ম্যাচেও হারের মুখ দেখলো বাংলাদেশ। ঘরের মাঠে ১-০ গোলে তাজিকিস্তানের কাছে হেরেছে স্বাগতিকরা। তবে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় লেগের খেলায় লড়াই করেই হারে বাংলাদেশ।
আর প্রথম লেগে ৫-০ গোলের জয়ের পর ঢাকায় ধীরে চলো নীতি অবলম্বন করে তাজিকিস্তান। বাড়তি কোনও চাপ সৃষ্টি করার চেষ্ট তারা করেনি। এছাড়া দুপুরের বৃষ্টিতে দাবদাহ দূর হয়ে গেলে সেটিও সফরকারীদের পক্ষেই যায়। কারণ ঢাকায় নেমেই স্থানীয় তাপমাত্রা নিয়ে উদ্বিগ্ন ছিল তারা।

এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ড্র করা। পারফরম্যান্স খুব একটা খারাপ না হলেও বাংলাদেশের ফরোয়ার্ড লাইনে গোল করার মতো কৌশলী খেলোয়াড়ের অভাবটা আবারও প্রকট আকারে দেখা দেয়। নাবিব নেওয়াজ জীবন ও জুয়েল রানার অনভিজ্ঞ ফরোয়ার্ড লাইনটা তাজিকিস্তানের সুঠামদেহী ডিফেন্স লাইনের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি। 

এদিন হোম ম্যাচে প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন আনেন কোচ লোডভিক ডি ক্রুইফ। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, ডিফেন্ডার মামুন মিয়া ও নাসিরউদ্দিন চৌধুরী, মিডফিল্ডার ইমন বাবু ও সোহেল রানা ছিলেন প্রথম একাদশে।

খেলার সাত মিনিটে বাংলাদেশের চিরন্তন দুর্বলতা ফ্রি-কিকে প্রথম গোল হজম করে বাংলাদেশ। বক্সের সামান্য বাইরে ডিফেন্ডার রায়হান হাসান তাজিকিস্তানের ফরোয়ার্ড উমারবোয়ব পারভিজনকে ফাউল করলে যে ফ্রি-কিকটি পায় তাজিকিস্তান। তাতে বাম পায়ের বাঁকানো শটে গোল করতে ভুল করেননি ডিফেন্ডার আকতাম নাজারভ। তার নিচু ফ্রি-কিকটি ডিফেন্সিভ ওয়ালে লেগে আছড়ে পড়ে গোলরক্ষক আশরাফুল ইসলাস রানার ডান হাতের পোস্টে।

পরের মিনিটেই আবারও গোলের কাছাকছি চলে এসেছিল তাজিকিস্তান। শারিপভ উমেদজনের কর্নার বাতাসে ভেসে এসে পড়ে দুশানবেতে প্রথম লেগে দুটি গোল করা ফরোয়ার্ড ইরগাশেব জাহাঙ্গিরের পায়ে। তার ভলিটি বাংলাদেশ গোলরক্ষক রানা পাঞ্চ করে বিপদমুক্ত করেন।

৩২ মিনিটে সমতা আনার সহজ সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। মামুনুল ইসলাম ও মামুন বাবুর ওয়ান-টুর পর ডান প্রান্ত থেকে ইমন বাবুর করা নিচু পাস খুঁজে পায় ক্রস বক্সের মাঝামাঝি দাঁড়ানো জীবনকে। তিনি কোনাকুনি শট নিয়েছিলেন, কিন্তু দুর্বল শটটি একজন তাজিক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নারে পরিণত হয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বাড়তি চাপ সৃষ্টি করলে কিছুটা ব্যাকফুটে যায় সফরকারীরা। ৬৬ মিনিটে মিডফিল্ডার জামাল ভূঁইয়ার ভলিতে হেড করেছিলেন তপু বর্মন। তাজিক ডিফেন্ডার দালেরজন বল বিপদমুক্ত করেন।

৮২ মিনিটে মামুনুল ইসলামের ৩৫ গজ দূর থেকে নেওয়া শট তাজিক গোলরক্ষক আবুঅজিজ কর্নারের বিনিময়ে রক্ষা করেন। এরপরের মিনিটেই মামুনুল ইসলামের পরিবর্তে মাঠে নেমে ডেব্যু করেন মিডফিল্ডার রাশেদ তূর্য্য।

দুই লেগে ৬-০ ব্যবধানে হেরে আগামী সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুই লেগের ম্যাচের দিকে এখন তাকিয়ে বাংলাদেশ। তবে ওই ম্যাচে খেলতে পারবেন না জামাল ভূঁইয়া। তাজিকিস্তানের বিপক্ষে পর পর দুই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে ভুটানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম