চলে গেলেন স্টিফেন কেশি

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০১৬, ১৬:৪৩আপডেট : ০৮ জুন ২০১৬, ১৬:৪৯

স্টিফেন কেশি নাইজেরিয়ার সাবেক কোচ ও খেলোয়াড় স্টিফেন কেশি মারা গেছেন। তার পারিবারিক সূত্র জানিয়েছে, হঠাৎ হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে কেশির মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

আফ্রিকার ফুটবলের সবচেয়ে পরিচিত মুখের একজন কেশি। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় তিনি আফ্রিকান কাপ অব নেশন্স জিতেছিলেন। খেলোয়াড়ি জীবনে ১৯৯৪ সালে নাইজেরিয়া দলের সঙ্গে আফ্রিকান নেশন্স কাপ জেতেন কেশি। এরপর কোচ হিসেবে সুপার ঈগলদের আফ্রিকান নেশন্স কাপ জিতিয়েছেন ২০১৩ সালে।

খেলোয়াড়ি জীবনে তিনি ডিফেন্ডার হিসেবে ৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এরপর কোচিং পেশায়ও সফলতার সাক্ষর রাখেন তিনি।

২০১১ সালে নাইজেরিয়ার জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নেন কেশি। তার অধীনে ২০১৩ আসরের আফ্রিকান নেশনস কাপে বুরকিনা ফাসোকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা উল্লাসে মাতে নাইজেরিয়ানরা। ওই বছরই আফ্রিকার বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ড জেতেন কেশি। গত বছরের জুলাইয়ে তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ান।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম