কৌটিনহোর হ্যাটট্রিক: হাইতির জালে ব্রাজিলের ৭ গোল

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০১৬, ০৭:২৭আপডেট : ০৯ জুন ২০১৬, ০৭:৪৬

নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করলেও পরের ম্যাচে হাইতির বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার ‌‌‌ভাের সাড়ে ৫টায় শুরু হওয়া খেলায় ক্যারিবিয়ান অঞ্চলের দেশটিকে ৭-১ গোলে হারিয়েছে দুঙ্গার দল। এদিন দেশের জার্সি গায়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেছেন ফিলিপ কৌটিনহো। দুটি গোল করেছেন রেনাতো অগাস্টো। একটি করে গোল করেছেন গ্যাব্রিয়েল ও লুকাস লিমা।

কৌটিনহোর হ্যাটট্রিক: হাইতির জালে ব্রাজিলের ৭ গোল

অরল্যান্ডেতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের। প্রথমার্ধের ১৪ মিনিটে গোলের খাতা খুলেন কৌটিনহো। ফিলিপ লুইসের পাস থেকে বল পেয়ে এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সের একটু বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন লিভারপুলের এই তারকা মিডফিল্ডার। ২৯ মিনিটের মাথায় আবারও ব্রাজিলকে এগিয়ে দেন তিনি। এবার গোলের জোগানদাতা জোনাস অলিভিয়েরা।

৩৫ মিনিটে স্কোরবোর্ড ৩-০ করে ব্রাজিল। এবার অবশ্য গোলরক্ষকের ভুল। জনি প্লাসিডের থ্রো সোজা এসে পড়েছিল আলভেসের কাছে। এরপর বক্সের ভেতর দারুণ এক ক্রস দেন আলভেস। শক্তিশালী হেডে বলটি জালে জড়াতে ভুল করেননি অগাস্টো। ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের পর ৫৯ মিনিটে স্কোরবোর্ড ৪-০ করেন গ্যাব্রিয়েল বারবোসা। ৬৭ মিনিটে দানি আলভেসের পাস থেকে গোল করেন লুকাস লিমা। ফলে ৫ গোলে এগিয়ে যায় সেলেকাওরা। এর তিন মিনিট পরেই একটি গোল শোধ করেন হাইতির জেমস মারসেলিন। কৌটিনহোর হ্যাটট্রিক: হাইতির জালে ব্রাজিলের ৭ গোল

ম্যাচের ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রেনাতো অগাস্টো। খেলার একেবারে শেষ মুহূর্তে সিলভার পাস থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কৌটিনহো। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার প্রথম হ্যাটট্রিক। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এ জয়ে দুই ম্যাচে সেলেকাওদের সংগ্রহ ৪ পয়েন্ট। ব্রাজিলের পরের ম্যাচ পেরুর বিপক্ষে বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল সাড় ছয়টায়।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী