বিপিএলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আশা বাফুফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৬, ১৯:৫০আপডেট : ০৯ জুন ২০১৬, ১৯:৫৫

বিপিএলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আশা বাফুফের বার্ষিক চার কোটি টাকারে বিনিময়ে পাঁচ বছরে মোট বিশ কোটি টাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্বত্ব কিনেছে সাইফ পাওয়ারটেক। শনিবার এ লক্ষ্যে রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবে প্রতিষ্ঠানটি।
এদিকে এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন তরফদার বিপিএল-এর স্বত্ব কেনার টাকার এ পরিমাণকে খুব একটা বড় মনে করছেন না। তবে রুহুল আমিন তরফদার আশাবাদী তার উদ্যোগ লাভের মুখ দেখবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত, নির্বাচনের সময় বাফুফের নব-নির্বাচিত কমিটির অন্যতম ম্যানিফেস্টো ছিল দেশে ফুটবল ছড়িয়ে দেওয়া। এজন্য ঢাকার বাইরে বিপিএলকে নিয়ে যাচ্ছি। দ্বিতীয়ত, পণ্য হিসেবে ফুটবলটা যে এখনও ভালোভাবে বিপণনযোগ্য তা দেখানো। আমি বিশ্বাস করি অনেক স্পন্সর এগিয়ে আসবে এর ফলে। কারণ ঢাকার বাইরে থাকবে মাঠ ভর্তি দর্শক। তৃতীয়ত বিপিএলকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করলে পরবর্তীতে বাংলাদেশ সুপার লিগের আয়োজন সহজ হবে।’

বাফুফে সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘এবার বিপিএল-এর প্রধান বৈশিষ্ট্য হলো ঢাকার বাইরে খেলা হবে বেশি, আমরা আশা করছি আমরা এবার বিপিএলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইতিবাচক সাড়া পাবো।’

উল্লেখ্য, ২০১০-১১ মৌসুমে গ্রামীণফোন বাৎসরিক আট কোটি টাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। কিন্তু সে চুক্তির আওতায় শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছিল না। ফুটবল ফেডারেশনের সব প্রতিযোগিতা এর আওতাভুক্ত ছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বপ্রথম স্পন্সর সিটিসেল; ২০০৭ সালে তারা বাৎসরিক এক কোটি টাকায় কিনেছিল স্বত্বটি। গ্রামীণফোন ২০১২-১৩ মৌসুমে তাদের তিন বছরের চুক্তির মেয়াদ শেষ করার পর বাফুফে আর বড় কোনও স্পনসর পায়নি। নিটল-টাটা ও মান্যবর স্পনসর হিসেবে আসলেও নিতান্তই কম ছিল তাদের স্পনসরশিপ মানির পরিমাণ। সে হিসেবে সাইফ পাওয়ারটেকের বার্ষিক চার কোটি টাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক স্পন্সরশিপ মানি।

চুক্তি অনুসারে সাইফ পাওয়ারটেক লিগের ব্র্যান্ডিংয়ের সব স্বত্ব লাভ করবে। টিভি স্বত্বও তারাই বিক্রয় করবে। এছাড়া টিকিট থেকে উপার্জিত অর্থের ৭৫ শতাংশ পাবে সাইফ পাওয়ারটেক। বাকি ২৫ শতাংশ পাবে আয়োজক ভেন্যু। বিপিএল-এর নির্দিষ্ট স্যাটেলাইট চ্যানেল থাকবে এবং অধিকাংশ খেলা সরাসরি সম্প্রচার করা হবে।

বিপিএল-এর প্রস্তাবিত ভেন্যুগুলো হলো-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও গোপালগঞ্জ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের