ইউরোতে স্বাগতিক ফ্রান্সের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০১৬, ০৩:২২আপডেট : ১১ জুন ২০১৬, ০৩:৪৬

ইউরোপের ফুটবলের সবচেয়ে জমজমাট আসরে ইউরোর চলতি আসরের উদ্বোধনী ম্যাচে শুভসূচনা করেছে ফ্রান্স। শুক্রবার দিবাগত রাতে রোমানিয়াকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক ফ্রান্স। ইউরোতে স্বাগতিক ফ্রান্সের শুভসূচনা

প্যারিসের স্তাদে ডি ফ্রান্স স্টেডিয়ামে এদিন শুরু থেকে আক্রমণাত্মক খেলা উপহার দেয় ফ্রান্স। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি কোনও দল। খেলার ৫৭ মিনিটে অলিভার জিরুদের গোলে প্রথম এগিয়ে যায় ফ্রান্স। ওয়েস্টহামে খেলা মিডফিল্ডার দিমিত্রি পায়েতের নেওয়া কর্নার থেকে জিরুদের হেড জালে আশ্রয় নেয়।

তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রোমানিয়া। ম্যাচের ৬৪ মিনিটে ডি-বক্সের ভেতরে প্রতিপক্ষের খেলোয়াড় স্টানকুইকে অবৈধভাবে ফাউল করেন প্যাট্রিক এভার। ফলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি বোগদান স্টানকু।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৮৯ মিনিটে) আবারও এগিয়ে যায় ফ্রান্স। জয়সূচক গোলটি করেন দিমিত্রি পায়েত। কান্তের পাস থেকে প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া দারুণ শটে বল জালে জড়ান তিনি। ফলে শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল। ইউরোর উদ্বোধনী অনুষ্ঠান

এর আগে কড়া আলোর ঝলকানি আর সুরের মূর্ছনায় পর্দা উঠে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের। কড়া নিরাপত্তার মধ্যে প্যারিসের স্তাদে ডি ফ্রান্স স্টেডিয়াম ভাসে সুরের মূর্ছনায়। ফ্রান্স-রুমানিয়ার ফুটবল দ্বৈরথ মাঠে গড়ানোর আগে সংগীত পরিবেশন করেন ফরাসি গায়ক ডেভিড গেতা। ইউরোর উদ্বোধনী অনুষ্ঠান
৮০ হাজার দর্শকের উপস্থিতিতে জনপ্রিয় এ গায়কের সঙ্গে স্টেজ মাতান সুইডেনের পপগায়িকা জারা লারসন। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের থিম সং ‘দিজ ওয়ান ফর ইউ‘ গানটি নিয়ে গ্যালারিতে আলোড়ন তোলেন ডিজে গায়ক ডেভিড গেতা। উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের জনপ্রিয় ক্যাঁ-ক্যাঁ ড্যান্স পরিবেশন করেন ১৫০ নৃত্যশিল্পী। এতে আলাদা ইভেন্টে অংশ নেয় ফ্রেঞ্চ এয়ারফোর্স। ছিল কঠোর নির‌‌‌াপত্তা ব্যবস্থাও। ইউরোর উদ্বোধনী অনুষ্ঠান

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী