কোস্টারিকার বিপক্ষে হেরে গেল কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৬, ১০:০৮আপডেট : ১২ জুন ২০১৬, ১১:৫৩

কোপা আমেরিকার শতবর্ষী আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে হেরে গেছে কলম্বিয়া। তবে হারলেও আসরের কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো হামেস রদ্রিগেজের নেতৃত্বে দলটি। কোস্টারিকার বিপক্ষে হোসে পেকারম্যানের শিষ্যরা ৩-২ গোলে হেরেছে। কোয়ার্টার-ফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় এদিন  প্রথম একাদশে ১০টি পরিবর্তন এনেছিলেন হোসে পেকারম্যান। ম্যাচ হেরে সেটারই খেসারত দিল কলম্বিয়া। দিনের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

কোস্টারিকার বিপক্ষে হেরে গেল কলম্বিয়া

রবিবার সকাল ৭টায় হিউস্টনে গ্রুপ ‘এ’তে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে কলম্বিয়া-কোস্টারিকা। এদিন মূলত কলম্বিয়ান ফুটবলার ফ্রাঙ্ক ফাবরার আত্মঘাতি গোলেই সর্বনাশ হয় কলম্বিয়ার।

ম্যাচের শুরুতেই অবশ্য গোল করে এগিয়ে যায় কোস্টারিকা। মাত্র ২ মিনিটে আলবার্টো ভেনেগাস লিড পাইয়ে দেয় দলটিকে। তবে ৪ মিনিট পরেই ফ্রাঙ্ক ফাবরা সমতায় ফেরায় ২০০১ সালের চ্যাম্পিয়নদের। ৩৪ মিনিটে সেই ফাবরা আত্মঘাতী গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কোস্টারিকা।

বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে কেলসো ব্রোগেস গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় কোস্টারিকা। আর এই গোলটি শেষ পর্যন্ত কলম্বিয়ার হার নিশ্চিত করে। তবে খেলার ৭৩ মিনিটে মারলস মোরেনা কলম্বিয়ার হয়ে একটি গোল করলে শুধুমাত্র ব্যবধানই কমে।

ম্যাচের বাকি সময় আর কোনও গোল না হলে শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে পেকারম্যানের শিষ্যরা। এদিকে দিনের অপর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। আর এ জয়ের ফলে স্বাগতিকরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করলো।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী