ইউক্রেনকে হারিয়ে ইউরোতে জার্মানির শুভসূচনা

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৬, ০৩:০৫আপডেট : ১৩ জুন ২০১৬, ০৩:২৯

ইউক্রেনকে হারিয়ে ইউরোতো শুভসূচনা করেছে জার্মানি। রবিবার দিবাগত রাত ১টায় শুরু হওয়ায় খেলায় ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে জোয়াকিম লোর শিষ্যরা। জার্মানির হয়ে গোল দুটি করেছেন স্কোড্রান মুস্তাফি ও বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। ইউক্রেনকে হারিয়ে ইউরোতে জার্মানির শুভসূচনা

খেলার ১৯ মিনিটের মাথায় মুস্তাফির গোলে এগিয়ে যায় জার্মানি। টনি ক্রুসের ফ্রি-কিকে থেকে হেড করে গোল করেন মুস্তাফি। গোল খাওয়ার পর বসে থাকেনি ইউক্রেন। মরিয়া হয়ে ওঠে তারা। তবে দুর্ভেদ্য জার্মান দেওয়াল ভাঙতে পারেনি ফিফা র‌্যাংকিংয়ের ১৯তম দলটি। ২৫তম মিনিটে ডিফেন্ডার ইয়েভেন খাচেরিদির জোরালো হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাজিল বিশ্বকাপের সেরা গোলদাতা। ৩৫ মিনিটের মাথায় দারুণ সুযোগ তৈরি করে ইউক্রেন। তবে প্রায় গোল লাইনের উপর থেকে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন জার্মানি ১৭নং জার্সি পরা ডিফেন্ডার জেরমে বোয়াটেং।
এর দু’মিনিট পরেই আসে সুবর্ণ সুযোগ। কিন্তু অফসাইডের ফাঁদের পড়ে গোল বঞ্চিত হয় ইউক্রেন। ইউক্রেনকে হারিয়ে ইউরোতে জার্মানির শুভসূচনা

এক গোলের অগ্রগামীতা নিয়ে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে খেলার রাশ টেনে ধরে জার্মানরা। বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে ইউক্রেনের রক্ষণে একের পর এক হামলা করে তারা। ৫২ মিনিটে জার্মানির এগিয়ে যাওয়ার দারুণ প্রচেষ্টা ব্যর্থ হয়। ২৫ গজ দূর থেকে টনি ক্রুসের শট পোস্টে লাগে। আর পাঁচ মিনিট বাদে ইউক্রেনকে ফের হতাশ করেন ন্যুয়ার।

খেলার ৬৯ মিনিটে দারুণ এক সুযোগ পায় জার্মানি। তবে খেদিরার পাস থেকে ঠিকঠাকমতো হেড করতে ব্যর্থ হন জুলিয়ান ড্র্যাক্সলার। খেলার একেবারে শেষ দিকে ইনজুরি টাইমে (৯২ মিনিটে) জার্মানির হয়ে দ্বিতীয় গোলটি করেন বদলি হিসেবে নামা শোয়ানস্টাইগার। দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোলের ভিত গড়েন মেসুত ওজিল। তার দারুণ এক পাস থেকে গোলটি করে শোয়াইনস্টাইগার। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

ইউক্রেনকে হারিয়ে ইউরোতে জার্মানির শুভসূচনা

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে