পেরুর কাছে হেরে কোপা থেকে ব্রাজিলের বিদায়

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৬, ০৮:৫৩আপডেট : ১৩ জুন ২০১৬, ০৯:৩৮

পেরুর কাছে ০-১ গোলে হেরে কোপা আমেরিকা থেকে ছিটকে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশ ব্রাজিল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি'র শীর্ষে পেরু। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর। অন্যদিকে ৩ ম্যাচে এক হার, এক জয় ও এক ড্রতে মোট চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ব্রাজিল। এর আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কোপার সবচেয়ে সফল দল উরুগুয়ে। 

তবে পেরুর জয় ব্যাপক বির্তক ছড়িয়েছে। হাত দিয়ে গোল দিয়ে পেরুকে এগিয়ে দেন বদলি হিসেবে নামা রাউল রুইদিয়াস! সহকারীর সঙ্গে আলোচনা করেও তা ধরতে পারলেন না রেফারি। বিতর্কিত ওই গোলেই কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে গেল পেরু। ‘বিতর্কিত’ ওই গোলে হেরে যাওয়ায় ২৯ বছর পর কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো ৮ বারের চ্যাম্পিয়নদের।

পেরুর কাছে হেরে কোপা থেকে ব্রাজিলের বিদায়

শতবর্ষী কোপা আমেরিকায় গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কঠিন সমীকরণের সামনে ছিল ব্রাজিল। পেরুর কাছে হারলেই এবারের আসর থেকে বিদায়। তবে ড্র কিংবা জয়ে নিশ্চি হবে শেষ আট। সে হিসেবে পেরুর চেয়ে সহজ সমীকরণ নিয়ে সোমবার সকাল সাড়ে ৭টায় ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে খেলা শুরু করে ব্রাজিল।

কিন্তু এদিন বাঁচা-মরার লড়াইয়ে ব্রাজিল প্রথমার্ধ শেষ করলো গোলশূন্য ভাবে। প্রথমার্ধে পেরু কিছুটা রক্ষণাত্মক কৌশল নেয়। বেশ কয়েকবারে তাদের রক্ষণে হানা দিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি ব্রাজিল।

শেষ আটে উঠতে হলে জিততেই হবে দেখে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে আসে পেরু। আক্রমণ-প্রতি আক্রমণে তখন জমে উঠে খেলা।

৭৫তম মিনিটে আসে পেরুর রুইদিয়াসের ওই বিতর্কিত গোল। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায় ডান দিক থেকে আসা ক্রসে হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি। তবে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই কোপা আমেরিকার এই আসরে। ফলে অনেক সময় নিয়ে সহকারীর সঙ্গে আলোচনা করে হ্যান্ডবলটি ধরতে পারেননি রেফারি। পেরুর কাছে হেরে কোপা থেকে ব্রাজিলের বিদায়

শেষ ১৫ মিনিটে মরিয়া ব্রাজিল কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলটি শোধ করতে পারেনি। হতাশা নিয়েই কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হলো দু্ঙ্গার দলকে। আগের ম্যাচে হাইতিকে ৪-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে কোয়ার্টার-ফাইনালে উঠে একুয়েডর। 

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী